৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা-সহ একাধিক জেলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের একাধিক জেলা। সোমবার সন্ধে পৌনে সাতটা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ের রেসুবেলপাড়া থেকে তিন কিলোমিটার দূরে। গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিন সন্ধে পৌনে সাতটা নাগাদ আচমকাই ভূমিকম্প অনুভূত হয়। অনেকেই আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। বিভিন্ন শপিং মল ও অফিস থেকে বেরনোর হুড়োহুড়ি পড়ে যায়। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। গত মাসের ১৭ তারিখ ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী ঢাকা-সহ  পার্শ্ববর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলে। তার মাস খানেক আগে গত ১৪ অগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। যদিও দুই ভূমিকম্পে তেমন ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেনি।

গত কয়েক মাস ধরে যেভাবে বার বার ভূমিকম্প অনুভূত হচ্ছে তাতে অশনিসঙ্কেত দেখছেন পরিবেশবিদরা। বাংলাদেশের বেশ কয়েকটি জেলাকে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবেও চিহিত করেছেন তারা। যে কোনও দিন বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে সতর্কও করেছেন।  

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত