নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের স্বাধীনতা দিবস উদযাপন এবার পেল নতুন মাত্রা। আমেরিকার নিউ জার্সিতে ১,৩৮৩টি পতাকা নিয়ে তৈরি হল বিশেষ প্রদর্শনী। সেই আয়োজনই জায়গা করে  নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস এবং আমেরিকার ২৫০তম বার্ষিকী দুই ঐতিহাসিক উপলক্ষকে একসঙ্গে উদযাপন করতেই এই বিশেষ আয়োজন করা হয়। সেটাই নজর কেড়েছে গোটা বিশ্বের। 

নিউ জার্সির পার্সিপ্যানির ভেটেরান্স মেমোরিয়াল পার্কে ১৫ অগস্ট এই  অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেখানেই তৈরি হয় বিশেষ এই রেকর্ড। ‘Largest Flagpole Number’ বিভাগে মোট ১,৩৮৩টি পতাকা ব্যবহার করা হয়। ভারতীয় তেরঙার পাশাপাশি  মার্কিন পতাকাও এই প্রদর্শনীর অংশ ছিল। পতাকাগুলির বিন্যাসের মাধ্যমে তৈরি করা হয় ‘২৫০’ সংখ্যা, যা আমেরিকার ২৫০ বছরের ইতিহাসকে তুলে ধরে। এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ফেডারেশন অফ  ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস NY-NJ-NE  (FIA)। তাদের সঙ্গে ছিল নিউ ইয়র্কে ভারতের কনস্যুলেট জেনারেল। অনুষ্ঠানে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।   

আরও পড়ুন: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ জার্সির লেফটেন্যান্ট গভর্নর ডেল ক্যাল্ডওয়েল, মার্কিন কংগ্রেসওম্যান আনালিলিয়া মেহিয়া, নিউ ইয়র্কে ভারতের কনসাল জেনারেল বিনয় শ্রীকান্ত প্রধান এবং পার্সিপ্যানির মেয়র পুলকিত দেশাই। বক্তারা ভারত ও আমেরিকার দীর্ঘদিনের বন্ধুত্ব এবং দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। একইসঙ্গে আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের অর্থনীতি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং জনসেবায় অবদানের কথাও তুলে ধরা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারেও তেরঙা উত্তোলন করা হয়। পাশাপাশি নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এবং বোস্টনের প্রুডেনশিয়াল সেন্টারের মতো গুরুত্বপূর্ণ জায়গাও তেরঙার আলোয় সেজে ওঠে।

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার শিক্ষামন্ত্রী

পরকীয়ার গুজবে ছারখার গোবিন্দার সংসার, ছেলেকে নিয়ে আদালতে সুনীতা, ডিভোর্স কনফার্ম?

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

বাড়ি ফাঁকা থাকার সুযোগে নাবালিকাকে ধর্ষণ-খুন! গ্রেফতার যুবক

সাদা না হলুদ! জেনে নিন কোন পদের জন্য কোন আলুর তরকারি বেশি ভাল?

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

নিউমার্কেট অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে হোটেল মালিকের খোঁজে বেহালায় পুলিশের জোরদার অভিযান

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি