খালেদার শারীরিক অবস্থা কেমন? হাসপাতালের সামনে ভিড় ভক্তদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুসপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি সুস্থ হয়ে উঠবেন এই আশাতে তিন গুনছেন ভক্তরা। এমনই একজন হলেন মীর জসিম। রবিবার তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “প্রতিদিন এভারকেয়ার হাসপাতালের সামনে আসি। প্রতিদিনই মনে হয় আজ বুঝি ম্যাডামের শারীরিক অবস্থা নিয়ে ভাল খবর পাব।” খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে চেনেন না মীর, তিনি একজন বিএনপির সমর্থক। সেই আত্মিক টান থেকেই ঈশ্বরের কাছে প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করছেন তিনি।

এভারকেয়ার হাসপাতালের পাশে একটি বেসরকারি কোম্পানিতে মীর জসিম চাকরি করেন। তিনি প্রতিদিন আসেন আশুলিয়া থেকে ঢাকায়। অফিসে ঢোকার আগে একবার হাসপাতালে সামনে আসেন। জেনে যান কেমন শারীরিক অবস্থা রয়েছে। মীর জানিয়েছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত নয়। তবে খালেদা জিয়ার কারণেই তিনি প্রথম থেকে বিএনপি’র সমর্থক।

মীর জসিমের মতো মানুষের অভাব নেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে সামনে ভিড় জমাচ্ছেন মানুষ। বিএনপি এবং এই সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা তো আছেনই, সেই সঙ্গে আসছেন বহু সাধারণ মানুষ। তারা এসে প্রার্থনা করছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতার জন্য। খবর নেওয়ার চেষ্টা করছেন তাঁর শারীরিক অবস্থার।

বিএনপির আরও একজন সমর্থক হলেন আনোয়ার হোসেন। তিনি আসেন নেত্রকোনা থেকে। আনোয়ার জানিয়েছেন, দুদিন ধরে ঢাকায় রয়েছেন তিনি। মূলত, খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতেই তাঁর আসা। তিনি জানেন খালেদা জিয়াকে দেখার সুযোগ পাবেন না, কিন্তু ওই যে মনের টান। সেই জন্যেই এসেছেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বিশেষজ্ঞদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে চলছে চিকিৎসা। এদিকে মাকে লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করেছেন খালেদা পুত্র তারেক রহমান। তাই লন্ডন থেকে এসেছেন পুত্রবধু জুবেইরা রহমান। কিন্তু বাংলাদেশ থেকে লন্ডন যাওয়ার যে দীর্ঘ ধকল তা খালেদা জিয়ার শরীর নিতে পারবে কিনা তা এখনো বোঝা যাচ্ছে না। সেই জন্য এই বিষয়ে সিদ্ধার্থ গৃহীত হয়নি।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর