আসন্ন দুর্গাপুজোয় বাংলাদেশে ২৯ জেলায় মণ্ডপ-প্রতিমার উপরে হামলার আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলির কথা ধার করে বলতে হয় ‘সেই ট্র্যাডিশন আজও সমানে চলছে।’ গত কয়েক বছর ধরেই দুর্গাপুজোয় বিভিন্ন মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে প্রতিমা। এ বছরেও তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই কুষ্টিয়া, গাজীপুর, পঞ্চগড় গাইবান্ধা-সহ একাধিক জেলায় মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। ফলে আতঙ্কের মধ্যেই কাটাতে হচ্ছে হিন্দুদের। তার মধ্যেই দুঃসংবাদ শুনিয়েছে ‘সম্প্রীতি যাত্রা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিক সম্মেলনে সংগঠনের তরফে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে ‘২৯টি জেলায় আসন্ন দুর্গাপুজোয় মন্দিরে আক্রমণ চলতে পারে। তার মধ্যে পাঁচটি জেলায় হামলার সম্ভাবনা সবচেয়ে বেশি।’

এদিন এক সাংবাদিক সম্মেলনে ‘সম্প্রীতি যাত্রা’র তরফে লেখক ও গবেষক মীর হুযাইফা বলেন, ‘২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সংবাদমাধ্যম ও মানবাধিকার প্রতিবেদনে প্রকাশিত পুজো ও অন্যান্য সময়ে পুজোমণ্ডপ, শোভাযাত্রার রুট বা সংখ্যালঘু বাড়িঘরে হামলার ঘটনা বিশ্লেষণ করে চলতি বছরে শারদো‍ৎসবের সময়ে ঝুঁকির মানচিত্র তৈরি করা হয়েছে। তার মধ্যে পাঁচটি জেলাকে পুজোর সময়ে হামলার জন্য ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ধরে নেওয়া হয়েছে। ওই পাঁচ জেলা হল-ঢাকা, রংপুর, যশোর, চাঁদপুর ও নোয়াখালী। মাঝারি ঝুঁকিতে থাকা জেলাগুলি হল-গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালী ও নেত্রকোনা।’

মীর হুযাইফার কথায় ‘কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটি দেখার কথা। কিন্তু নানা অভিযোগে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশে সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র চলছে। সময়ের সঙ্গে সঙ্গে তার পরিসর আরও বিস্তৃত হয়েছে। বৈষম্যহীনতার আকাঙ্ক্ষা নিয়ে ২০২৪ সালের গণ-আন্দোলনের পরও এ প্রবণতার কোনও ইতিবাচক পরিবর্তন ঘটেনি।’ সাংবাদিক সম্মেলনে হাজির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মাহা মির্জা বলেন, ‘ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান-তে হিন্দু সম্প্রদায় ও মন্দিরের উপরে হামলা শুরু হয়েছে। তদারকি সরকারের তরফে জোরালো পদক্ষেপ দেখতে পাইনি। আমরা মনে করি, সরকার যদি চায়, তাহলেই মব থামানো সম্ভব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকার এই অপরাধগুলোর ব্যাপারে পুরোপুরি চোখ বন্ধ করে আছে।’

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন