অবশেষে চূড়ান্ত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুক্তির দিনক্ষণ

২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বই ফিল্ম সিটিতে প্রথম শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ প্রকল্প। আর একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ছবি ‘মুজিব : একটি জাতির রূপকার’-এর মুক্তির দিনক্ষণ। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। ছবি ঘোষণার দিন থেকেই এই ছবি নিয়ে একটু বাড়তি উত্তেজনা ছিলই ভক্তদের মধ্যে। ভাষা আন্দোলনের রূপকার বলা চলে মুজিবর রহমানকে। যার অক্লান্ত পরিশ্রমে বাংলা ভাষা আজীবনের জন্যে প্রতিষ্ঠিত হয় দেশের মাটিতে। তবে ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে, ছবিটি ভারতে ২৮ অক্টোবর মুক্তি পাবে।

কিন্তু বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবি বাংলাদেশে ১৩ অক্টোবর মুক্তি পাবে। ছবিটি হিন্দি ও বাংলা যৌথ ভাষায় মুক্তি পাবে। সম্প্রতি ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ ছবিটি। যেখানে যোগ দিয়েছিলেন ছবির নায়ক নায়িকা আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা ও নুসরত ফারিয়া। উৎসবেও ছবির দর্শকের প্রতিক্রিয়া ছিল নজরকাড়া। ছবিটি বাংলাদেশ ইতিহাসের একটি অংশ। ২০২১ সালের ২২ জানুয়ারি ভারতের মুম্বই ফিল্ম সিটিতে প্রথম শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ প্রকল্প। আর একই বছরের ১৮ ডিসেম্বর বাংলাদেশে শেষ হয় ছবিটির শুটিং। প্রথমে ছবিটির নাম ‘বঙ্গবন্ধু’ রাখা হলেও পরে নাম পরিবর্তন করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ রাখা হয়। জাতির পিতার জন্ম শতবর্ষ উপলক্ষ্যে ছবিটি মুক্তির পরিকল্পনা থাকলেও বেশ কিছু কারণে তা বিলম্ব হয়েছে। মাস কয়েক আগে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, দিলারা জামান, রিয়াজ আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, মিশা সওদাগর, জায়েদ খানসহ শতাধিক শিল্পী।

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত