মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া, বাংলাদেশের মন্দির-মসজিদে বিশেষ প্রার্থনাসভা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ঢাকার এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। দলের সভানেত্রীর আরোগ্য কামনায় শুক্রবার রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জায়গায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছিল বিএনপি শীর্ষ নেতৃত্ব। ঢাকার নয়া পল্টনে আয়োজিত বিশেষ প্রার্থনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জানিয়েছেন, ‘চিকি‍ৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। দেশবাসীর কাছে অনুরোধ প্রাক্তন প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা করুন।’

হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণজনিত কারণে রবিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা। শ্বাসকষ্ট বাড়ায় ওই দিন রাতেই তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন, ‘খালেদা জিয়ার বুকে সংক্রমণ হয়েছে। সংক্রমণ হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিদেশি বিশেষজ্ঞ চিকি‍ৎসকদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। তবে  তাতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় চিকি‍ৎসকদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশই গভীর হচ্ছে। রাতেই বিএনপি নেতাদের খালেদা জিয়ার জন্য সবরকমের মানসিক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে দেন চিকি‍ৎসকরা। তাতেই উদ্বেগ ছড়ায়।

তড়িঘড়ি শুক্রবার জুমার নমাজ শেষে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা সভা আয়োজনের জন্য দলের জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়। এদিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রার্থনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সর্বশক্তিমান আল্লার কাছে প্রার্থনা জানান, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক