ব্লগার অনন্ত বিজয় দাশকে খুনের দায়ে চার জনের ফাঁসির আদেশ

বুধবার দুপুরে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এই রায় ঘোষণা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাশকে খুনের অপরাধে চার আসামিকে ফাঁসির সাজা শোনাল আদালত। পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এই রায় ঘোষণা করেছেন। মামলার অন্যতম আসামি মান্নান এহিয়া কারাগারে মারা যাওয়ায় এবং সফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গত ২০১৫ সালের ১২ মে কর্মস্থলে যাওয়ার পথে সিলেট নগরের সুবিদবাজারের নুরানীতে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হয় ব্লগার তথা মুক্তমনা লেখক অনন্ত বিজয় দাশকে। ওই ঘটনা নিয়ে গোটা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তরুণ লেখককে খুনের দায় স্বীকার করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল বাংলা। অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাত চারজনকে আসামি করে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্বভার সিআইডি’র হাতে তুলে দেয় বাংলাদেশ সরকার। ২০১৭ সালের ৯ মে সিআইডির পরিদর্শক আরমান আলী ৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট  জমা দেন। খুনের ঘটনায় আসামি করা হয় শফিউর রহমান ফারাবী, মান্নান এহিয়া ওরফে মান্নান রাহী, আবুল খায়ের রশীদ আহমেদ, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশীদ ও ফয়সল আহমদকে। ২০২০ সালে মামলাটি বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

এদিন অনন্ত বিজয় দাশকে খুনের ঘটনায় চার জনকে ফাঁসির সাজার রায়ে খুশি আইনজীবী তথা নিহতের ভগ্নিপতি সমর বিজয় সি শেখর। সাংবাদিকদের তিনি বলেন, ‘ মামলার রায়ে আমরা খুশি। আমাদের এখন চাওয়া একটাই উচ্চ আদালতে মামলার পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে রায় কার্যকর করা।’ যদিও রায়ে খুশি নন আসামি পক্ষের আইনজীবী আব্দুল আহাদ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আমরা উচ্চ আদালতে আপিল করব।’

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর