আন্দোলনকারীদের গুলি করে হত্যার নির্দেশ হাসিনার : বিচারপতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্দোলনকারীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। মামলার রায় পড়ার সময় জানালেন বিচারপতি। তিনি আরও বলেছেন, নিহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। গণ অভ্যুত্থান জমানোর চেষ্টা করা হয়েছে। হাসিনার কল রেকর্ড উল্লেখ রয়েছে রায়ের কপিতে।

জুলাই গণআন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় দিচ্ছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল। মামলায় ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গোটা দেশ অপেক্ষায় ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী সহ ৩জনের বিরুদ্ধে রায় নিয়ে। গোটা দেশের পাশাপাশি বিশ্বও তাকিয়ে ছিল এইদিকে।  এই রায় আসার আগেই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা শহরে আতঙ্কের চেহারা নিয়েছিল রবিবার থেকেই। দেশের বিভিন্ন জায়গায় চলছে অবরোধ। হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে, আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার নির্দেশ দেওয়া হয়েছে। উস্কানিমূলক মন্তব্য। হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের থামানোর চেষ্টার নির্দেশ। রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন প্রাক্তন প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তণ আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে হওয়া মামলার রায়দান করছে। রায় ঘোষণার আগে হাসিনা পুত্র জানিয়েছিলেন, আওয়ামী লিগ ছাড়া জাতীয় নির্বাচন হবে না। আওয়ামী লিগের ওপরে নিষেধাজ্ঞা থাকলে বাংলাদেশে ভোট হতে দেবেন না। তিনি আরও বলেছেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখা হলে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে দলীয় কর্মীরা। তাঁর মাকে মৃত্যুদণ্ডই দেওয়া হবে আগেই বলেছিলেন তিনি। কিন্তু পাশাপাশি বলেছিলেন, ভারতে নিরাপদে রয়েছেন তাঁর মা শেখ হাসিনা।

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায়