ফের ভোটে দাঁড়াচ্ছেন হিরো আলম, লড়ছেন ঢাকা-১৭ আসন থেকে

আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের ভোটে দাঁড়াচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমের দৌলতে পরিচিত হয়ে ওঠা আশরাফুল আলম ওরফে হিরো আলম। প্রয়াত সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ওরফে নায়ক ফারুকের শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। সোমবারই নির্বাচন কমিশনের দফতর থেকে নির্দল প্রারঈ হিসেবে মনোনয়ন পত্র কেনার কথা জানিয়েছেন।

দীর্ঘ রোগভোগের পরে সম্প্রতি সিঙ্গাপুরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের অন্যতম জনপ্রিয় নায়ক ফারুখ। গত সংসদ নির্বাচনে শাসকদল আওয়ামী লীগের হয়ে ঢাকা-১৭ আসন থেকে জিতেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শূন্য হওয়া আসনে আগামী ১৭ জুলাই উপনির্বাচন হওয়ার কথা। শাসকদল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই অভিনেতা ফিরদৌস, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান-সহ বেশ কয়েকজন সেলেবের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে জিততে পারবেন কিনা জানতে চাইলে এদিন এক গাল হেসে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম বলেন, ‘আমিও কী কম জনপ্রিয়? নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় কে ভাইটাল, কে দাঁড়ালো, কে এলো না, সেটা গুরুত্বপূর্ণ না। আমি হিরো আলম ভাইটাল হয়ে তাদের বিরুদ্ধে আসছি। গত কয়েকদিন ধরে ঢাকা-১৭ আসনের অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে বেড়িয়েছি। এলাকার সাধারণ মানুষ আমাকে বলেছেন, তোমাকেই আমরা চাই। সাধারণ মানুষের দাবিকে মর্যাদা দিয়েই ফের ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দাঁড়িয়ে সংবাদের শিরোনামে এসেছিলেন হিরো আলম। বগুড়া-৪ আসনে একতারা প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিমের সঙ্গে জোর টক্কর দিয়ে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান। তবে বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসানের কাছে জামানত হারিয়েছিলেন বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর।

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

১৪৯৯ টাকার রিচার্জে ৩০০ দিন ভ্যালিডিটি! BSNL-এর প্ল্যানে আর কী কী সুবিধা মিলবে?

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

শ্রেয়সদের জয়রথ থামিয়ে দিল নিউজিল্যান্ড, ৮৭ রানে জয়ী স্যান্টনাররা

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের

আলুর বিকল্প চাষ করতে কৃষকদের পরামর্শ কৃষিমন্ত্রীর

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র