রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ছুটির দিনে বিপাকে পড়তে চলেছেন মেট্রো যাত্রীরা। মহানায়ক উত্তম কুমার ও নেতাজি (নেতাজি ভবন) মেট্রো স্টেশন পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। সেই কারণে ওইদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত কোনও মেট্রো পাওয়া যাবে না। অর্থাৎ ওই সময়ে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত কোনও দিকেই মেট্রো পরিষেবা মিলবে না। তবে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন উভয়ক্ষেত্রেই মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। আজ, শুক্রবার কলকাতা মেট্রোর তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে।

রবিবার ছুটির দিন থাকলেও সামনেই কালীপুজো, দীপাবলি, তাই কেনাকাটার ব্যাপারে সাধারণ যাত্রীরা মেট্রোর উপর নির্ভরশীল থাকেন। কিন্তু এই রবিবার গুরুত্বপূর্ণ রুটেই দীর্ঘক্ষণ বন্ধ থাকছে পরিষেবা। যার ফলে সমস্যা হতে পারে সাধারণ যাত্রীদের। ব্লু লাইন কলকাতা মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ লাইন। সেখানে দীর্ঘক্ষণ নির্দিষ্ট একটি রুটে মেট্রো বন্ধ থাকায় ক্ষোভপ্রকাশ করেছেন যাত্রীরা। তবে এর আগেও চলতি বছরে নির্দিষ্ট রুটে পাওয়ার ও ট্রাফিক ব্লক করে টানা ৯ ঘন্টা পরিষেবা বন্ধ করা হয়েছিল।

আরও পডুন: জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

তবে ব্লু লাইনে বাকি অংশে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত নির্দিষ্ট সময়ে মেট্রো পরিষেবা শুরু হবে। মেট্রোর তরফে জানানো হয়েছে- আগামী রবিবার সকাল ৯টা থেকে দক্ষিণেশ্বর-ময়দান প্রথম মেট্রো চলবে। ময়দান-দক্ষিণেশ্বর পর্যন্ত রবিবার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে। তবে সন্ধ্যা ৬টার পর ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিক হবে। সেক্ষেত্রে শেষ ট্রেন ছাড়ার ও গন্তব্য়ে পৌঁছনোর যে নির্দিষ্ট সময় রয়েছে সেটাই থাকছে। ইয়েলো লাইন এবং গ্রিন লাইনে পরিষেবা রবিবার স্বাভাবিক থাকবে। তবে, ওইদিন জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কোনও সরাসরি পরিষেবা থাকবে না। রবিবার হওয়ার কারণে পার্পল এবং অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না।

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের