ট্রেনে চেপে সিলেট থেকে ঢাকায় গেলেন হিলারি ক্লিনটন! বাংলাদেশে হুলস্থুল

মজার কাণ্ড ঘটেছে শনিবার বিকালে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: তিনি কয়েক হাজার কিলোমিটার দূরের আমেরিকার ওয়াশিংটনে রয়েছেন। গত কয়েক বছরে উপমহাদেশে পা রাখেননি। অথচ সেই মার্কিন প্রাক্তন বিদেশমন্ত্রী হিলারি ক্লিনটনই নাকি গতকাল শনিবার সিলেট থেকে ঢাকা যাওয়ার পারাবত এক্সপ্রেসের টিকিট কেটেছেন। বাংলাদেশ রেলের এমন বেআক্কেলেপনা কাজকর্ম নিয়ে হুলস্তুল পড়ে গিয়েছে। সমালোচনার মুখে শেষ পর্যন্ত ওই বেনজির কাণ্ডের দায় টিকিট নিয়ে কালোবাজারি ব্যবসায়ীদের কাঁধে চাপিয়ে মুখরক্ষার চেষ্টা চালিয়েছেন বাংলাদেশ রেলের আধিকারিকরা।

কী ঘটেছিল শনিবার? মৌলভীবাজারের কুলাউড়া জংশনে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনে যাওয়ার টিকিট কাটতে কাউন্টারে গিয়ে নিরাশ হন স্থানীয় এক কলেজ ছাত্র। কাউন্টারে থাকা রেল কর্মী জানিয়ে দেন সব টিকিট শেষ। শেষ পর্যন্ত এক কালোবাজারির কাছ থেকে অতিরিক্ত দাম দিয়ে টিকিট কেনেন ওই কলেজ ছাত্র। আর টিকিট কেনার পরেই তাঁর হুঁশ উড়ে যায়। কেননা যাত্রীর জায়গায় ওই কলেজ ছাত্রের পরিবর্তে রয়েছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী তথা প্রাক্তন মার্কিন বিদেশ মন্ত্রী হিলারি ক্লিনটনের নাম। বেশ কয়েকজন যাত্রীকে ওই টিকিটও দেখান ওই কলেজ ছাত্ররা। নিমিষেই শোরগোল পড়ে যায়। ওই টিকিটটিতে যে মোবাইল নম্বর দেওয়া হয়েচিল সেই নম্বরে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।

কীভাবে এমন ভুল হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। রেলওয়ের অ্যাপে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে নিজস্ব লগ ইন আইডি খুলতে হয়। সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, মোবাইল নম্বর ও ই-মেল ঠিকানার প্রয়োজন। তাহলে কীভাবে প্রাক্তন মার্কিন বিদেশ মন্ত্রীর নামে অনলাইনে টিকিট ইস্যু করা হল? কেন টিকিট ইস্যুর আগে খতিয়ে দেখা হল না?

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিল অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব

আলুর বিকল্প চাষ করতে কৃষকদের পরামর্শ কৃষিমন্ত্রীর

গ্রামবাংলার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা রাজ্যের, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ

ছুরি নয়, তরোয়াল দিয়ে কেক কেটে জন্মদিন পালন, পুলিশের নজরে পড়তেই গ্রেফতার ৮

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

মহাশ্মশানের পাশেই ঠাঁই, রাতে বেরিয়ে আসেন মন্দির থেকে! বীরভূমের গুহ্যকালীর কাহিনি গায়ে কাঁটা দেয়

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

শ্রেয়সদের জয়রথ থামিয়ে দিল নিউজিল্যান্ড, ৮৭ রানে জয়ী স্যান্টনাররা

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, মৃত ৬

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাগ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার