গ্রামবাংলার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা রাজ্যের, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর পঞ্চায়েতের কর্মীদের সম্মানিক বৃদ্ধি করা হয়েছে। আগামী দিনে তাঁদের সম্মানিক আরও বাড়ানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামবাংলার উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা করছে রাজ্য সরকার। পঞ্চায়েতের নিজস্ব আয়ের উৎস তৈরি, সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, কর্মী নিয়োগ, গ্রামীণ সম্পদ কর্মীদের সান্মানিক বৃদ্ধিকে সামনে রেখে আগামী দিনের রূপরেখা তুলে ধরলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার (৩০ অক্টোবর) শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে দাঁড়িয়ে গ্রামীণ উন্নয়ন নিয়ে একাধিক বার্তা দিলেন তিনি। বাংলার গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের সমাবেশে যোগ দিতে উত্তরবঙ্গ গিয়েছেন দিলীপ ঘোষ। এদিনের এই অনুষ্ঠানে দিলীপ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিকও।
আজকের সমাবেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল গ্রামীণ সম্পদ কর্মীদের সম্মানিক বৃদ্ধি। মঞ্চ থেকে কর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে পঞ্চায়েত মন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর পঞ্চায়েতের কর্মীদের সম্মানিক বৃদ্ধি করা হয়েছে। আগামী দিনে তাঁদের সম্মানিক আরও বাড়ানো হবে। কিন্তু তার আগে কর্মীদের আরও দায়িত্বশীল হতে হবে। নিজেদের কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। সরকারি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার উপর মনোযোগ দিতে হবে। শুধুমাত্র সরকারি বরাদ্দের উপর নির্ভরশীল থাকলে হবে না। গ্রাম পঞ্চায়েতগুলিকে নিজেদের আয়ের উৎসও বাড়াতে হবে।
গ্রামাঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে আয় বাড়াতে হবে। জিরামজি প্রকল্পের কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে। কর্মীরা  যদি নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে কাজ করুন, সরকারও তাঁদের কথা ভাববে। বক্তব্যের মাঝে তিনি আগামী পাঁচ মাসের মধ্যে বিভিন্ন গ্রামে একাধিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত করারও প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় কর্মী সঙ্কট দূর করতে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার কথাও জানিয়েছেন। তাঁর বিশ্বাস, সরকার ও কর্মীদের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই গ্রামবাংলার উন্নতি হবে। 

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াবেন,’ শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ করে বললেন অভিষেক

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের