ছুরি নয়, তরোয়াল দিয়ে কেক কেটে জন্মদিন পালন, পুলিশের নজরে পড়তেই গ্রেফতার ৮

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জন্মদিনের আনন্দ উদ্‌যাপন করতে গিয়ে কাণ্ডজ্ঞানহীন আচরণ। ব্যস্ত জাতীয় সড়কের উপর গাড়ির বনেটে সাজানো পাঁচটি কেক তরোয়াল দিয়ে কাটলেন এক যুবক। চারপাশে দাঁড়িয়ে তখন উল্লাসে মেতেছেন তাঁর বন্ধুরা। শুধু তাই নয়, জন্মদিনের আসর ঘিরে জাতীয় সড়কে একাধিক বিপজ্জনক কসরতের ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়ো পুলিশের নজরে আসতেই গ্রেফতার করা হল আট জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি ও একটি মোটরবাইক।

ঘটনাটি উত্তরপ্রদেশের হাপুরের। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়ক ৯-এর উপর রাজা কি হাভেলি হোটেলের কাছে ওই জন্মদিনের আয়োজন করা হয়েছিল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি গাড়ির বনেটে পরপর পাঁচটি কেক রাখা রয়েছে। তরোয়াল দিয়ে সেই কেক কাটছেন এক যুবক। তাঁকে ঘিরে দাঁড়িয়ে চিৎকার ও উল্লাস করছেন বন্ধুরা। সেই সঙ্গে ফাটানো হচ্ছে নানা ধরনের আতশবাজি। তবে শুধু কেক কাটাই নয়, ওই জন্মদিনের আসরে আরও বেশ কিছু বিপজ্জনক কাণ্ড ঘটানোর অভিযোগ উঠেছে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওতে দেখা গিয়েছে, চলন্ত গাড়ির জানলা দিয়ে বাইরে ঝুঁকে রয়েছেন কয়েক জন। মোটরবাইক নিয়েও জাতীয় সড়কে বিপজ্জনক কাজকর্ম করতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে।


আরও পড়ুনঃ‘ওকে মারো, ও এটাই ডিজার্ভ করে’, প্রকাশ্য রাস্তায় মহিলাকে হেনস্থা, ভাইরাল ভিডিও

ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ। জাতীয় সড়কে এমন কাণ্ডের ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা