মহাশ্মশানের পাশেই ঠাঁই, রাতে বেরিয়ে আসেন মন্দির থেকে! বীরভূমের গুহ্যকালীর কাহিনি গায়ে কাঁটা দেয়

শতাক্ষী দেবীর শরীর থেকেই গুহ্যকালী উৎপত্তি। সাধক সমাজে তিনি আকালী নামেও খ্যাত। দারুকাসুর বধের পর এক দেবতা মহেশ্বরের শরীরে প্রবেশ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাঢ় মেঘের মতো গাত্রবর্ণ, দুই হাতে খড়্গ ও নাগপাশ, কাঁধে পঞ্চাশটি নরমুণ্ডের মালা, দেবীর এই উগ্র ও ভয়ঙ্কর রূপের কথা হয়তো সাধারণ গৃহস্থের অন্দরমহলে ব্রাত্য, অথচ রহস্যময়ী এই মাতৃশক্তির আরাধনাতেই একসময়ে মজে থাকতেন বাংলার সাধকরা। মহাশ্মশানের নীরবতাই তার চিরকালীন ঠিকানা। আসলে দেবী কালীর একাধিক রূপ। তোড়ল তন্ত্র ও মহাকাল সংহিতা অনুসারে, কালীর নয়টি রূপ। তবে লোকসমাজে দক্ষিণা, ভদ্রকালী কিংবা শ্মশান কালীর পরিচিতি থাকলেও গুহ্যকালীর কোনও পরিচিতি নেই বললেই চলে! কিন্তু এটি দেবীর অন্যতম রহস্যময় ও গুহ্য রূপ।

ভাগবত পুরাণ অনুসারে, শতাক্ষী দেবীর শরীর থেকেই গুহ্যকালী উৎপত্তি। সাধক সমাজে তিনি আকালী নামেও খ্যাত। দারুকাসুর বধের পর এক দেবতা মহেশ্বরের শরীরে প্রবেশ করেছিলেন। মহাদেবের গলার হলাহলের নীল রঙেই তাঁর গায়ের রঙ কালিমালিপ্ত হয়। তাই তিনি উগ্রচণ্ডী, পাশপাশি বিষধরীও।দেবীর এই রূপটি সাধারণত গৃহস্থের অন্দরমহলে অজানা, কিন্তু তন্ত্র সাধকদের কাছে এই দেবীর মাহাত্ম্য অপরিসীম। এই দেবীর শারীরিক গঠনেই গায়ে শিহরণ জাগে। মাথায় জটাজুট ও অর্ধচন্দ্র। কানে শবদেহরূপী অলঙ্কার। গলায় নাগবেষ্টিত। তার চারপাশ ঘিরে রয়েছে অসংখ্য সাপের ফণা। বাঁ পাশে স্বয়ং মহাদেবের স্থান। শবমাংস ভক্ষণ করেন তিনি।

সাধারণ গৃহস্থলীতে দেবীর এই রূপের কোনও স্থান নেই। তাই গুহ্যকালীর সাধনা অত্যন্ত কঠিন। কিন্তি লোককথায়, সাধক বামাক্ষ্যাপা এই মহাশক্তির সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। যা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। বীরভূমের আকালীপুর গ্রামে এই দেবীর পুজো হয়। ব্রাহ্মণী নদীর তীরে শ্মশানের পাশে গুহ্যকালীর ঐতিহাসিক মন্দির। প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা নন্দকুমার। আজও তাঁর পুজোর নিয়মে কোনও ফাটল ধরেনি। সাধারণের ধরাছোঁয়ার বাইরে থাকা এই দেবী কালী আজও বাংলার তন্ত্রসাধনার এক বিস্ময়কর অধ্যায় রচনা করছে। 

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের