জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ বাড়াল এক চাঞ্চল্যকর ঘটনা। জীবন বাঁচাতে নিজের সম্পত্তি বিক্রি করে ভারতে পালিয়ে আসার চেষ্টা করেছিলেন এক হিন্দু ব্যবসায়ী। কিন্তু সীমান্ত পেরোনোর আগেই তাঁর মৃত্যু হয়। পরে ইছামতি নদী থেকে উদ্ধার হয় তাঁর গুলিবিদ্ধ দেহ। এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য।     

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় ইছামতী নদী থেকে রতিকান্ত জয়ধর (৪৬) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীর  গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পলিয়ানপুর সীমান্ত এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার  দেহ পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানাতে মহেশপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, স্থানীয়রা কচুরিপানার নিচে মরদেহ দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়।  

আরও পড়ুন: ‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

জানা গিয়েছে, নিহত ব্যবসায়ী রতিকান্ত জয়ধর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামের দেবেন্দ্রনাথ জয়ধরের পুত্র। স্থানীয় ও পারিবারিক সূত্রে খবর, তিনি বাংলাদেশে তার জমি ও বসতবাড়ি বিক্রি করে টাকা নিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে  আসার  চেষ্টা করছিলেন। সেই সময়েই তিনি প্রাণ হারান বলে মনে করা হচ্ছে। বাড়ি ছাড়ার সময় তিনিব তাঁর পরিবারের কাউকেই কিছু জানিয়ে আসেননি। বৃহস্পতিবার রাতে মহেশপুর থানা পুলিশ তার ছোট ভাই রণজিৎ জয়ধরকে দাদার মৃত্যুর খবর জানায়। রণজিৎ জয়ধর জানিয়েছেন তার দাদার বুকে গুলির চিহ্ন ছিল। তবে কারা গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।  থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানিয়েছেন, মৃতদেহের ঘাড়, পাঁজর ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া  গিয়েছে,  যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের  রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড