‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের নাসিকের টিসিএস-এর ঘটনায় উত্তাল গোটা দেশ। যত সময় যাচ্ছে ততই সামনে আসছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। এই আবহেই এবার তদন্তের আওতায় এসেছে নাগপুরের উত্তর-পশ্চিম এলাকায় শিশুদের নিয়ে কাজ করা একটি এনজিও । বেশ কয়েকজন তরুণী ওই এনজিওর প্রধানের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ধর্মবদলের জন্য চাপ দেওয়া সহ একাধিক গুরুতর অভিযোগ এনেছেন। শনিবার রাতে মানকাপুর থানায় একটি এফআইআর দায়ের করা হয়। তার পরেই অভিযুক্ত রিয়াজ ফাজিল কাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

টিসিএস-এর নাসিক ইউনিটে যৌন ও ধর্মীয় হয়রানির অভিযোগ এবং অমরাবতী জেলার পারাতওয়াড়ায় যৌন নিপীড়নের ঘটনার পরেই এই খবর সামনে এসেছে। গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, এটিএস এনজিওটির ভূমিকা, আর্থিক লেনদেন এবং অভিযোগগুলি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মূল অভিযোগকারী একজন ২৩ বছর বয়সী মহিলা, যিনি সেপ্টেম্বর ২০২৩ থেকে এনজিওটিতে HR হিসেবে কর্মরত ছিলেন। এফআইআর অনুসারে, জানা গিয়েছে ২০২৪ সালের ১৮ জুলাই তাঁর জন্মদিনে অফিসের একটি অনুষ্ঠানের পর দুপুর ১টার দিকে কাজী তাঁকে তাঁর কেবিনে ডেকে পাঠান। সেখানে তিনি তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জড়িয়ে ধরেন, কপালে চুম্বন করেন এবং বলেন, “আজ আমি তোমাকে যেতে দিতে চাই না।” 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

অভিযোগকারী দাবি করেছেন, চাকরি হারানোর ভয়ে তিনি প্রতিরোধ করার সাহস জোগাতে পারেননি।  নির্যাতিতার  আরও অভিযোগ, তাঁকে  বারবার লাঞ্ছিত করা হয়েছে। তিনি বলেছেন, অভিযুক্ত ব্যক্তি তাঁকে আলিঙ্গন করার চেষ্টার আগে সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।  তরুণী আরও জানান, যখন তিনি  বসের এই অনৈতিক প্রস্তাবে বাধা দেন, তখন অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে অভদ্র আচরণ করতে শুরু করে।    অভিযোগ,  অভিযুক্ত ব্যক্তি একা থাকাকালীন  তাঁকে স্পর্শ করত এবং অন্যদের কাছ থেকে  তাঁর সম্পর্কে তথ্য সংগ্রহ করত। মহিলা কাজীর বিরুদ্ধে অফিসের মহিলা কর্মী ও স্বেচ্ছাসেবকদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য তার ও তার নামের অংশ  ব্যবহার করে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলারও অভিযোগ  এনেছেন।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, এফআইআর-এ বলা হয়েছে যে,  নির্যাতিতার  বড় বোন, যিনি ২০২৫ সালের  নভেম্বরে ওই  এনজিওতে  যোগ দিয়েছিলেন, তাঁকেো   নিরাপদে থাকার  জন্য  একটি নির্দিষ্ট ধর্মের প্রার্থনা  ঠ করতে এবং পুরো  শরীর ঢাকা বিশেষ পোশাক পরতে অভিযুক্ত ব্যক্তি চাপ  দিয়েছিল।  এছাড়াও, অভিযোগকারী জানান যে কাজীর আচরণের কারণে অন্যান্য কর্মচারীরাও চাকরি ছেড়ে দিয়েছেন। 

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী