বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ, এবার বাড়িতে ঢুকে বৃদ্ধকে নৃশংসভাবে খুন

যেখানে একটি হিন্দু পরিবারের সকল সদস্যদের হাত পা বেঁধে ডাকাতির খবর পাওয়া গিয়েছে। এবং বাধা দেওয়ায় এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে এমনটাও খবরে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ২০২৪-এ বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে পালান শেখ হাসান। এরপরে বাংলাদেশে অন্তর্বতী সরকার গঠন হন। যার প্রধান হন নোবেলজয়ী মহম্মদ ইউনূস। তাঁর এই দায়িত্বে আসার পর থেকেই বাংলাদেশের জায়গায় জায়গায় হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছে। হিন্দুদের খুঁজে বের করে পিটিয়ে হত্যা করা হচ্ছে। নিস্তার পাচ্ছেন না হিন্দু দেব-দেবীও। হিন্দু মন্দিরে ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে। দেব-দেবীর মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে এখনও অসন্তোষ বাংলাদেশ। এমন পরিস্থিতিতে আরও একটি খবর সামনে এসেছে। যেখানে একটি হিন্দু পরিবারের সকল সদস্যদের হাত পা বেঁধে ডাকাতির খবর পাওয়া গিয়েছে। এবং বাধা দেওয়ায় এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে এমনটাও খবরে এসেছে। ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের বগুড়ায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া এলাকায় ডাকাতির সময় বিমল পোদ্দার নামের এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই মূহুর্তে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃত বিমল পোদ্দারের পাঁচ ছেলে-মেয়ে। তাঁদের মুলত খৈল-ভুসির ব্যবসা রয়েছে। তাদের কেউই বিবাহিত নন। দোতলা বাড়ির নিচতলায় তাদের দোকান ও গুদামঘর রয়েছে। আর সকলেই উপরের তলায় বসবাস করেন।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ৫ থেকে ৭ জন মুখোশধারী ডাকাত ছাদ বেয়ে তাদের দোতলা ঘরে ঢুকে পড়েন। এরপর তাদের উপস্থিতি পরিবারের লোকজন টের পেলে চিৎকার শুরু করেন। তারপর তাঁদের হা-পা বেঁধে দিয়ে ডাকাতির চেষ্টা করেন। এক পর্যায়ে ওই বাড়ির বৃদ্ধ ডাকাত দলকে বাধা দেওয়ার চেষ্টা করলে বিমল পোদ্দার কে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর বাড়ি থেকে প্রায় সাত লাখ টাকা লুট করে পালায় ডাকাত দল। পুলিশ জানিয়েছে, ঘটনাটির খবর পেয়েই আনুমানিক সাড়ে পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এখন পুলিশ ঘটনাটির তদন্ত করছে। এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের আশ্বাস দিয়েছে।

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন