বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন নয়।  সরকার বদল হলেও বদল হয়নি বাংলাদেশের পরিস্থিতি। সংখ্যালঘুদের অবস্থা একই রয়ে গিয়েছে।  তারেক রহমানের আমলেও একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের  ঘটনা ঘটছে। এরই মধ্যে বাংলাদেশের  দিনাজপুর জেলা থেকে আবারও এক মর্মান্তিক খবর সামনে এসেছে। অভিযোগ, এক হিন্দু দম্পতিকে ঘরে আটকে রেখে আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে আতঙ্ক ও ক্ষোভ।     

দিনাজপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে, রবিবার রাত দেড়টার দিকে শহরের সুইহারী আশ্রম পাড়া এলাকায়। মৃতদের তপন সরকার (৪৮) ও তার স্ত্রী লতা সরকার (৩৫) নামে চিহ্নিত করা হয়েছে। মৃতদের প্রতিবেশী অশোক কুমার ঘটনা সম্পর্কে বলছেন, “ওই সময় এলাকার সবাই প্রায় ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ করেই তপন সরকারের ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে তারা এসে আগুন নেভায় এবং ঘরের ভেতর থেকে দগ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করে।”   

আরও পড়ুন: জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

যদিও ফায়ার সার্ভিস কর্তা ওবায়দুল ইসলাম বলেছেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এই কথা মানতে নারাজ প্রতিবেশীরা। ঘটনাটি নিয়ে চলছে তদন্ত। প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের পুড়িয়ে মারার ঘটনা নতুন নয়। ইউনূস সরকারের আমলেও এই ধরণের ঘটনা প্রায়ই ঘটত। সবথেকে বেশি আলোড়ন তৈরি হয়েছিল হিন্দু শ্রমিক দীপু দাসকে প্রকাশ্যে পুড়িয়ে মারার পর। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ভেবেছিলেন হয়ত সরকার বদল হলে তাঁদের পরিস্থিতি বদল হবে। কিন্তু কোথায় কি। তাঁদের অবস্থা একই রয়ে গিয়েছে বলে অভিযোগ করছেন তাঁরা। সেই সঙ্গেই জানাচ্ছেন বাংলাদেশে সংখ্যালঘুরা এখনও আতঙ্কেই দিন কাটাচ্ছেন। 

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড