‘শিগগিরই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান’, আশ্বাস শিক্ষামন্ত্রীর

তবে নির্দিষ্ট করে স্কুল-কলেজ খোলার দিনক্ষণ জানাননি তিনি।

Share:

নিজস্ব ওপ্রতিনিধি, ঢাকা: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে ফের বন্ধ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দরজা। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের দরজা বন্ধ হওয়ায় হতাশ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। উদ্বিগ্ন অভিভাবকরা। অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জোরালো হচ্ছে। শুক্রবার অবশ্য শিক্ষামন্ত্রী দীপু মণি আশ্বাস দিয়েছেন, ‘খুব দ্রুতই সমস্ত  শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।’ তবে নির্দিষ্ট করে স্কুল-কলেজ খোলার দিনক্ষণ জানাননি তিনি।

দেশে করোনার প্রকোপ শুরু হওয়ার পরে ২০২০ সালের মার্চ মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল-কলেজের দরজা। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পরে দীর্ঘ ১৮ মাস বাদে ফের খুলে দেওয়া হয়েছিল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। কিন্তু করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনের দাপটের গত ২১ জানুয়ারি ফের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়। শুরুতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধের নির্দেশনা থাকলেও সংক্রমণ পরিস্থিতির তেমন কোনও উন্নতি না হওয়ায় স্কুল-কলেজ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি জাতিসঙ্ঘের শিশু বিষয়ক সংস্থা ইউইনিসেফের পক্ষ থেকেও স্কুল-কলেজের দরজা পড়ুয়াদের জন্য খুলে দেওয়ার দাবি জানানো হয়।   

এদিন সিলেট সার্কিট হাউসে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা দিন দিন কমছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া  হবে।’ দেশের বর্তমান সরকার শিক্ষা বান্ধব বলে দাবি করে তিনি বলেন, ‘দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা তযাতে ভালো থাকে, সে দিকে সরকারের নজর রয়েছে।’

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই