ব্রেন ডেথ খালেদা জিয়ার? হাল ছেড়ে দেশে ফিরছেন চিনের চিকি‍ৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চিকি‍ৎসায় সাড়া দিচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী তথা খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সনকে সুস্থ করে তোলার বিষয়ে কার্যত হাল ছেড়ে দিয়েছেন চিন থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকি‍ৎসক। কেননা, গত ২৪ ঘন্টায় চিকি‍ৎসায় কোনও সাড়া দিচ্ছেন না তিনি। যে হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকি‍ৎসা চলছে সেই এভার কেয়ার কর্তৃপক্ষ তদারকি সরকারকে জানিয়ে দিয়েছে কার্যত ব্রেন ডেথ হয়েছে খালেদার। যদিও বিষয়টি গোপন রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি চেয়ারপার্সনের আরোগ্য কামনা করে কোরান পাঠ  শুরু হয়েছে। বিশেষ প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে। কোথাও-কোথাও অত্যু‍ৎসাহী বিএনপি কর্মীরা পশুবলিও চড়িয়েছেন। যদিও বিএনপি নেতা তথা খালেদার ব্যক্তিগত চিকি‍ৎসক এজেডএম জাহিদ হোসেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্রেন ডেথের খবর উড়িয়ে দিয়েছেন। গুজবে কান না দেওয়ার জন্যও বিএনপি নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন। চিনের পাঁচ বিশেষজ্ঞ চিকি‍ৎসকরা কি পরামর্শ দিয়েছেন তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে রাজি হননি তিনি। শুধু জানিয়েছেন, চিনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক দল মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। একইভাবে বুধবার ব্রিটেন থেকে বিশেষজ্ঞরা এসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখবেন।’ তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে যেভাবে তিনি কান্নায় ভেঙে পড়েছেন, তাতেই স্পষ্ট বিএনপি চেয়ারপার্সনের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা নেই।’

গত রবিবার (২৩ নভেম্বর) হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা। শ্বাসকষ্ট বাড়ায় ওই দিন রাতেই তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মাঝে চিন্তাভাবনা করা হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুর কিংবা ইউরোপের অন্য কোনও দেশে উন্নত চিকি‍ৎসার জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু খালেদার চিকি‍ৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমের চিকি‍ৎসকরা তাতে রাজি হননি।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক