হাসিনা জুজু! গানে মুজিব কন্যার নাম থাকায় ৫ জনকে আটক মোল্লা ইউনূস প্রশাসনের

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের যশোরে একটি ক্যারাটে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে নৃত্যের সঙ্গে গানেরও আয়োজন করা হয়েছিল। এই গানের তালিকায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় জেলা প্রশাসকের(ডিসি)নির্দেশে পাঁচজনকে আটক করা হয়। শুক্রবার রাতে যশোর কোতোয়ালি থানায় তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে আয়োজকের তরফ থেকে ক্ষমাও চাওয়া হয় বারংবার। অবশেষে আটকের ৮ ঘণ্টা পর মুচলেকা (শর্তভঙ্গ হলে শাস্তি হবে এরূপ দলিল) দিয়ে তাঁদের থানা থেকে ছাড়িয়ে আনা হয়েছে।

বাংলাদেশ ক্যারাটে অর্গানাইজেশন ‘পঞ্চম আন্তর্জাতিক উন্মুক্ত ক্যারাটে প্রতিযোগিতার’ আয়োজন করে। দুই দিনব্যাপী চলে এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান।এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল যশোরের নারীভিত্তিক সংস্থা জয়তী সোসাইটি। এই অনুষ্ঠানে থিম সং হিসেবে পরিচিত ‘খেজুরের গুড় ফুলের মেলা, নকশিকাঁথার যশোর জেলা’ গানের সঙ্গে সাংস্কৃতিক সংগঠন শেকড় যশোরের শিশুশিল্পীরা নৃত্য পরিবেশন করছিল। থিম সংয়ে যশোরের বিভিন্ন ঐতিহ্য ও ঐতিহ্যবাহী স্থাপনাকে তুলে ধরা হয়েছে।থিম সংয়ের শেষের দিকে এক জায়গায় শেখ হাসিনা আইটি পার্কের নাম আছে। ‘শেখ হাসিনা’ নামটি শুনেই জেলা প্রশাসক গান ও নৃত্য বন্ধ করতে বলেন। বন্ধ করার পরে পরেই জেরা করতে শুরু করেন তিনি। এই গানে শেখ হাসিনার নাম এল কীভাবে ? এই নিয়ে মাতামাতি করতে থাকেন জেলা প্রশাসক।  

এই নিয়ে জেলা প্রশাসক জানান, অনুষ্ঠানের সাংস্কৃতিক কর্মসূচির সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হবে এবং বিষয়টি তদন্ত করা হবে। এরপর বেলা ১টার দিকে পুলিশ পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়। মুচলেকা দিয়ে রাত ৯টার দিকে তাঁরা থানা থেকে ছাড়া পান।

এই নিয়ে আয়োজকরা জানিয়েছেন, অনেক অনুনয়-বিনয় করার পর জেলা প্রশাসক ক্যারাটে প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার অনুমতি দেন। আয়োজকদের কথায়, গান ও পরিবেশনা উদ্দেশ্যমূলক ছিল না। কিন্তু বিষয়টি নিয়ে যা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। তাঁরা বারবার ক্ষমাও চেয়েছেন।

পুলিশ হেফাজত থেকে ছাড়া পাবার পর বাংলাদেশের ক্যারাটে অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, ‘এই থিম সংয়ে যশোরের বিভিন্ন ঐতিহ্য ও ঐতিহ্যবাহী স্থাপনাকে তুলে ধরা হয়েছে। থিম সংয়ের শেষের দিকে এক জায়গায় শেখ হাসিনা আইটি পার্কের নাম আছে। শেখ হাসিনা নামটি শোনার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই সময় আমরা ভুল বুঝতে পেরে বারবার দুঃখ প্রকাশ করি। ক্ষমা চাই। কিন্তু জেলা প্রশাসক পুলিশকে নির্দেশ দেন আমাদের থানায় আটক করার জন্য।’

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ