চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘যেদিন রাস্তায় নামব, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না’, মোল্লা ইউনূসকে চ্যালেঞ্জ কাদের সিদ্দিকীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৩০ লক্ষ শহিদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধকে নিষিদ্ধ ঘোষণা করেছেন রাজাকার মোল্লা ইউনূস। মুক্তিযোদ্ধাদের সমাবেশের উপরে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এবার পাকিস্তানের ‘চাকর’ ইউনূসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুক্তিযুদ্ধের সময়ে গঠিত কাদেরিয়া বাহিনীর  প্রধান তথা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার (৮ সেপ্টেম্বর) টাঙ্গাইলে নিজের বাড়ির সামনে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সমাবেশে তিনি বলেন, ‘আমি অবাক হয়ে গিয়েছি, মুক্তিযোদ্ধাদের সমাবেশ ভন্ডুল করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পুলিশ বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। মোল্লা ইউনূসকে জানাতে চাই, যেদিন রাস্তায় নামব, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না।’

গত শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলে বিশিষ্ট মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির জঙ্গিরা। গতকাল রবিবার  বাসাইলে মুক্তিযুদ্ধকালীন কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু একই দিন একই সময় ছাত্র–সমাজের ব্যানারে ছাত্র সমাবেশের ডাক দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের সমাবেশ যাতে না হয় তার জন্য জেলা প্রশাসনের তরফে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে মুক্তিযোদ্ধা সমাবেশ করতে পারেননি কাদের সিদ্দিকী।

প্রশাসনের ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এদিন (সোমবার) টাঙ্গাইলে নিজের বাড়ির সামনে মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশ করেন কাদের সিদ্দিকী। মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সামনে কঠিন সংগ্রামের দিন আসছে। তোমাদের রাস্তায় নামতে হবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জয় বাংলা থাকবে। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন বাংলাদেশের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থাকবেন। আমি আবারও বলছি, যাঁরা হটকারিতা করছেন, তাঁরা শেখ মুজিব আর শেখ হাসিনাকে একসাথে মেলাবেন না। স্বাধীন বাংলাদেশে আলবদর, আল শামস ও মুক্তিযুদ্ধের বিরোধীরা তদারকি সরকারের ইন্ধনে সমাবেশ করে। অথচ মুক্তিযোদ্ধাদের সমাবেশে বাধা দেওয়া হয়। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।।’

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ