বিস্ফোরণে পুড়ে গিয়েছে শরীরের ৭৪ শতাংশ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কাজী নজরুলের নাতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। রাজধানী ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি রয়েছেন। আগুনে বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। চিকি‍ৎসাধীন থাকলেও বিদ্রোহী কবির নাতি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, শনিবার (১৮ জানুয়ারি) ভোর পাঁচটা নাগাদ বনানীতে নিজের বাড়ির বাথরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ হন বাবুল কাজী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বার্ন ইনস্টিটিউটে। শরীরের ৭৪ শতাংশ আগুনে পুড়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক। চিকি‍ৎসকরা সঙ্গে সঙ্গেই আইসিইউতে স্থানান্তরিত করেন বাবুলকে।
 
১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিরোহী কবি কাজী নজরুল ইসলাম। ২৫ বছর বয়সে প্রমীলা দেবীকে বিয়ে করেন তিনি। তাদের প্রথম সন্তান কৃষ্ণ মোহাম্মদ মারা যায় খুব অল্প বয়সে। দ্বিতীয় সন্তান অরিন্দম খালেদ বুলবুলের মৃত্যু হয় মাত্র চার বছর বয়সে। অপর দুই সন্তান হলেন কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয় কবিকে। তাঁকে বসবাসের জন্য ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ৩৩০-বি বাড়িটি বরাদ্দ করা হয়। ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) এক সমাবর্তন উৎসবে কাজী নজরুলকে সাম্মানিক ডি লিঋট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও শারীরিক অসুস্থতার জন্য সমাবর্তনে অংশ নিতে পারেননি কবি। তবে পরে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বঙ্গভবনে একটি বিশেষ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহ নজরুলকে ডি. লিট উপাধিতে ভূষিত করেন। ১৯৭৬ সালের জানুয়ারিতে কাজী নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। ১৯৭৬ সালের ২৯ অগস্ট না পেরার দেশে পাড়ি জমান বিদ্রোহী কবি।কাজী নজরুলের ছেলে কাজী সব্যসাচীর মেয়ে খিলখিল কাজী, মিষ্টি কাজী ও বাবুল কাজী বাংলাদেশের নাগরিক।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত