এই মুহূর্তে




‘স্বামী জিয়ার সমাধির পাশেই যেন তাঁকে কবর দেওয়া হয়’, শেষ ইচ্ছে খালেদার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘মৃত্যুর পরে তাঁকে যেন স্বামী তথা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলেই কবরস্থ করা হয়’। গত রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পরেই চিকি‍ৎসকদের কাছে নিজের শেষ ইচ্ছা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ইতিমধ্যেই বিএনপি চেয়ারপার্সনের ওই শেষ ইচ্ছের কথা তদারকি সরকারকে অবহিত করেছেন খালেদার মেডিকেল টিমের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।

১৯৮১ সালের ৩১ মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনা আধিকারিকদের একাংশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ত‍ৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মৃত্যুর পরে তাঁকে প্রথমে চট্টগ্রামেই কবর দেওয়া হয়েছিল। পরে কবর খুঁড়ে ছিন্নভিন্ন দেহ তুলে নিয়ে আসা হয় ঢাকায়। সংসদ ভবনের পাশে প্রায় সমাধিস্থ করা হয়। ওই সমাধিস্থলের নাম দেওয়া হয় জিয়া উদ্যান। ৭৪ একর জমির উপরে নির্মিত ওই সমাধিস্থল। শেখ হাসিনা জমানায় সমাধিস্থলের নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখা হয়। গত বছরের ৫ অগস্ট দেশে রাজনৈতিক পালাবদলের পরে ফের চন্দ্রিমা উদ্যানের নাম জিয়া উদ্যান রাখা হয়।

গত রবিবার (২৩ নভেম্বর) হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা। শ্বাসকষ্ট বাড়ায় ওই দিন রাতেই তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মাঝে চিন্তাভাবনা করা হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুর কিংবা ইউরোপের অন্য কোনও দেশে উন্নত চিকি‍ৎসার জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু খালেদার চিকি‍ৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমের চিকি‍ৎসকরা তাতে রাজি হননি। সূত্রের খবর, চিকি‍ৎসায় সাড়া দিচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী তথা খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সনকে সুস্থ করে তোলার বিষয়ে কার্যত হাল ছেড়ে দিয়েছেন চিন থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকি‍ৎসক। কেননা, গত ২৪ ঘন্টায় চিকি‍ৎসায় কোনও সাড়া দিচ্ছেন না তিনি। যে হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকি‍ৎসা চলছে সেই এভার কেয়ার কর্তৃপক্ষ তদারকি সরকারকে জানিয়ে দিয়েছে কার্যত ব্রেন ডেথ হয়েছে খালেদার। যদিও বিষয়টি গোপন রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি চেয়ারপার্সনের আরোগ্য কামনা করে কোরান পাঠ  শুরু হয়েছে। বিশেষ প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে। কোথাও-কোথাও অত্যু‍ৎসাহী বিএনপি কর্মীরা পশুবলিও চড়িয়েছেন। যদিও বিএনপি নেতা তথা খালেদার ব্যক্তিগত চিকি‍ৎসক এজেডএম জাহিদ হোসেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্রেন ডেথের খবর উড়িয়ে দিয়েছেন। গুজবে কান না দেওয়ার জন্যও বিএনপি নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন। চিনের পাঁচ বিশেষজ্ঞ চিকি‍ৎসকরা কি পরামর্শ দিয়েছেন তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে রাজি হননি তিনি। শুধু জানিয়েছেন, চিনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক দল মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। একইভাবে বুধবার ব্রিটেন থেকে বিশেষজ্ঞরা এসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখবেন।’ তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে যেভাবে তিনি কান্নায় ভেঙে পড়েছেন, তাতেই স্পষ্ট বিএনপি চেয়ারপার্সনের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা নেই।’ প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার ক্রমাবনতির খবর আসার পরেই এভারকেয়ার হাসপাতা এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইপিএলের নিলামে দল পাবেন সাত বাংলাদেশি ক্রিকেটার?

পাক হানাদারদের পথ অনুসরণ করে এবার বুদ্ধিজীবী‌ নির্মূল অভিযান শুরু মোল্লা ইউনূসের

ইউনূস সরকারের মনগড়া অভিযোগ প্রত্যাখ্যান বিদেশ মন্ত্রকের

বাংলাদেশের ভোট বানচালের চেষ্টার অভিযোগে ভারতের দূতকে তলব ইউনূস সরকারের

সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত ১৪ বাংলাদেশি সেনার‌ পরিচয় প্রকাশ

সুদানে জঙ্গি হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা, আহত ৮

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ