অচিন দেশে পাড়ি দিলেন ‘লালন কন্যা’ তথা কিংবদন্তি লোক গায়িকা ফরিদা পারভীন

সপ্তাহে দুদিন নিয়মিত ডায়ালাইসিস নিতে হত তাঁর। দিন কয়েক আগেই ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: অচিন দেশে পাড়ি দিলেন কিংবদন্তি লোক গায়িকা ফরিদা পারভীন। গতকাল (শনিবার ১৪ সেপ্টেম্বর) রাত ১০ টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কালজয়ী এই গায়িকা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। পরিবারে স্বামী ও চার সন্তানকে রেখে গিয়েছেন তিনি। যার কন্ঠে একাকার হয়েছে লালন ফকিরের ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়’, ‘বাড়ির কাছে আরশিনগর’-এর গানগুলি। তাঁর গাওয়া লালনের গান মানুষের হৃদয় ছুঁয়ে চলেছে পাঁচ দশক ধরে। সেই ‘লালন কন্যা’ আখ্যা পাওয়া গায়িকা আর নেই! লোকসঙ্গীতের বরেণ্য এই শিল্পী জাগতিক সব সম্পর্ক ছিন্ন করে পাড়ি দিলেন অচিন দেশে।

এই শিল্পীর মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন মহলে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কিডনির জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। সপ্তাহে দুদিন নিয়মিত ডায়ালাইসিস নিতে হত তাঁর। দিন কয়েক আগেই ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। গত বুধবার তাঁর অবস্থা আরও গুরুতর হলে ভেন্টিলেশনে নেওয়া হয়।তাঁর কিডনি ও মস্তিষ্ক কাজ করছিল না বলে জানিয়েছিলেন চিকিৎসকেরা। এমনকী তাঁর রক্তের ইনফেকশন পুরো শরীর ছড়িয়ে পড়েছিল। সর্বোচ্চ চেষ্টা করেও তাঁকে বাঁচানো সম্ভব হল না। জানা গিয়েছে, এখন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে ফরিদা পারভীনের মরদেহ।

এরপর দুপুর ১২ টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁকে কবর দেওয়া হবে। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায় ফরিদা পারভীনের জন্ম হয়। মাত্র ১৪ বছর বয়সে তিনি পেশাদার সংগীতজীবন শুরু করেন, সালটা ছিল তখন ১৯৬৮। ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে তাঁর গানের হাতেখড়ি। এরপরে নজরুলসংগীত, আধুনিক গান সবতেই তিনি সিদ্ধহস্ত। এরপর পারিবারিক বন্ধু মোকছেদ আলী সাঁইয়ের কাছে তিনি প্রথম লালনের গান শেখেন। তার পর থেকে আর থেমে থাকেনি তিনি। ১৯৭৩ সালের পর থেকে লালনের গানগুলি তাঁর কণ্ঠে রেকর্ড হয়। ‘পাখি কখন জানি উড়ে যায়’, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’সহ অসংখ্য গানের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। প্রায় পাঁচ দশক তিনি লালনের গান করেছেন। তাই তো ফরিদা পারভীনকে বলা হত লোকগানের রানি, লালন ফকিরের বাণীর অনন্য দূত।

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের