এই মুহূর্তে

‘উপদেষ্টাদের নিরাপদে বাংলাদেশ ছেড়ে যেতে দিন’, তারেককে কাতর আর্জি ইউনূসের  

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জনরোষ থেকে বাঁচতে তদারকি সরকারের ১৩ উপদেষ্টাকে নিরাপদে দেশ ছেড়ে পালানোর সুযোগ করে দিতে তারেক রহমানের কাছে আর্জি জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। চলতি সপ্তাহের মধ্যে ওই উপদেষ্টারা দেশ ছেড়ে চলে যাবেন বলে জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি হবু প্রধানমন্ত্রী।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হয় শেখ হাসিনার সরকার। তার তিনদিন বাদে সুদখোর মহাজন হিসাবে পরিচিত মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। মূলত বিদেশি বিভিন্ন দাতব্য সংস্থার খয়রাতিতে চলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধারদের উপদেষ্টা হিসাবে বসানো হয়। যে কারণে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ইউনূসের সরকার ‘এনজিও’ সরকার হিসাবেই পরিচিতি পায়। অভিযোগ ওঠে, ক্ষমতায় বসেই দুর্নীতিতে মেতে ওঠেন উপদেষ্টারা। নিয়োগ-টেন্ডার বাণিজ্যের নামে হাজার-হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছেন তারা। শুধু উপদেষ্টারাই নন, ইউনূসের বিভিন্ন সহকারী থেকে শুরু করে উপদেষ্টাদের ব্যক্তিগত সহকারীরাও শয়ে-শয়ে কোটি টাকা কামিয়েছেন। দুর্নীতি দমন কমিশনেও এ বিষয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে। কিন্তু ইউনূসের হস্তক্ষেপের ফলে কোনও পদক্ষেপ নিতে পারেনি দুর্নীতি দমন কমিশন।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই জনরোষ ও গ্রেফতারির ভয়ে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন উপদেষ্টারা। ইতিমধ্যেই ইউনূসের টেলি যোগাযোগ সংক্রান্ত বিশেষ সহকারী ফৈয়াজ আহমেদ তৈয়্যব রাতের অন্ধকারে দেশ ছেড়ে নেদারল্যান্ডসে পালিয়ে গিয়েছেন। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) আরও দুই উপদেষ্টার দেশ ছাড়ার খবর রয়েছে। ওই খবর ফাঁসের পরেই বিএনপির তরফে ইউনূসের উপরে চাপ তৈরি করা হয়। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে থাকা বিএনপি পন্থী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়, কোনও উপদেষ্টা যেন দেশ ছাড়তে না পারেন।

এর পরেই আসরে নামেন দুর্নীতির হোতা তথা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এদিন বিকেলে তারেক রহমানকে ফোন করে তদারকি সরকারের ১৩ উপদেষ্টা এবং বেশ কয়েকজন বিদেশি নাগরিককে (বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন) নিরাপদে দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়ার আর্জি জানান।

সূত্রের খবর, যে ১৩ উপদেষ্টাকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে তার মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, নূরজাহান বেগম ও নারীকল্যাণ উপদেষ্টা শারমিন মোর্শেদ। আর যে সব আধিকারিকদের বিদেশে পালানোর সুযোগ দেওয়ার আর্জি জানানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আহসান এইচ মনসুর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান  মোহাম্মদ আব্দুল মোমেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকা যেন কলম্বো, পেট্রোল ডিজেল কিনতে লম্বা লাইন পাম্পে , চলছে হাতাহাতি-মারামারি

ইউনূসের দুই উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে এবার পথে জামায়াতে ইসলামী

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন খালেদা জিয়া

জামিন পেলেন ইউনুস জামানায় জেলে যাওয়া সাংবাদিক আনিস আলমগীর

লালনের কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছুরি দিয়ে শিক্ষিকাকে ক্ষতবিক্ষত করে খুন

সরকারি ‘বাবুমশায়’রা না আসায় অফিসের বারান্দায় বসে রইলেন মন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 2 - 0
Goals
Awaiting For Goal
Live Score 2 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte