হাসপাতালের বিছানায় শুয়ে সন্তান বুকে নিয়ে ক্ষোভ প্রকাশ পরীমণির

একটা সময় অনেকের মতো আমারও মনে হত কারুর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারও নাই। এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। পেশাগত জীবনের চাইতে ব্যক্তিগত জীবনে বেশি বিখ্যাত। গত ১৮ মে পঞ্চম স্বামী রাজকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী। যাতে লিখেছেন, মারধর, পরকীয়া-সহ ৫ টি কারণ। যাই হোক, ভেবেই ফেলেছেন তিনি আর শরিফুল রাজের সঙ্গে ঘর করবেন না অভিনেত্রী। তাই মাতৃত্বকালীন বিরতির পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন পরীমণি। দিন কয়েক আগেই নতুন ছবির কাজ শুরু করেছেন। এছাড়াও তাঁর হাতে এখন প্রচুর ওয়েবসিরিজের কাজ। যদিও টানা কয়েক দিন ‘ডোডোর গল্প’ শুটিংয়ের সময় কিছুটা অসুস্থতা বোধ করেও শুটিং চালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। ফলপ্রসূ হাসপাতালে ভর্তি হতে হয় আলোচিত নায়িকাকে। জ্বর, ঠান্ডা, কাশি ও রক্তচাপ অস্বাভাবিক হারে কমে যাওয়ায় বর্তমানে হাসপাতালে ভর্তি পরীমণি। তবে এখন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। হাসপাতালে নিজের সঙ্গেই রেখেছেন সন্তানকে। 

দিন পাঁচেক আগে পরীমনি হাসপাতালে পরীক্ষা–নিরীক্ষা করাতে গেলে চিকিৎসক তাঁকে ভর্তি হতে বলেন। আজ মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিনেত্রী জানান, ‘সুস্থতা অনেক বড় নেয়ামত হলেও মাঝেমধ্যে ছোটখাটো অসুখ বা বিপদ না এলে জীবনের আসল শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষ চিনতে পারবেন না।’

এরপর রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে পরীমনি তাঁর ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘একটা সময় অনেকের মতো আমারও মনে হত কারুর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকারও নাই। এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর। বিশ্বাস করেন, এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয়স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছ, জিজ্ঞেস করুক, এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে। আমি মোটেও স্বার্থপর ধরনের মানুষ না। তবে গত দুই-এক বছর যাবৎ আমি “যে যেমন আমি তেমন” লোক হওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায়, জীবন কেবল তখনই সুন্দর।’ এরপর অভিনেত্রী হাসপাতালের কর্মী, নার্স এবং ডাক্তারদের ধন্যবাদ জানান অভিনেত্রী। 

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?