মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া আক্তার ধর্ষণ-হত্যার মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আজ সোমবার (৩১ অগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের রায় বহাল রেখেছে।

গত বছরের ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল ৮ বছরের আছিয়া। সেখানেই শিশুটির উপর পাশবিক যৌন নির্যাতন চালায় দিদির শ্বশুর হিটু শেখ। এই ঘটনার পর মাগুরা-সহ গোটা বাংলাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। নির্যাতিতা শিশুটির মা আয়েশা আখতার চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধর্ষণের পর আছিয়াকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে ঢাকার সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত বছরের ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আছিয়া। ২৩ এপ্রিল থেকে শুরু হয় এই মামলার বিচার কার্যক্রম। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। সাক্ষ্য দেন প্রায় ২৯ জন। প্রায় ১২ দিন ধরে মামলা চলার পর অবশেষে প্রধান আসামি হিটু শেখকে গত ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান মৃত্যুদণ্ডের সাজা শোনান। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। তারা হলেন—শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই (১৭) ও সজীবের মা জাহেদা বেগম (৪০)।

আইন অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হলে তা কার্যকর করার আগে উচ্চ আদালতের অনুমোদন প্রয়োজন। গত বছরের ২১ মে মামলার নথি উচ্চ আদালতে পাঠানো হয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ফাঁসির সাজাপ্রাপ্ত হিটু শেখ। গত ১১ অগস্ট হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন ও আসামির আপিল শুনানি শুরু হয়েছিল।

 

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের