পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আসানসোলে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি থেকে মাঝেমধ্যেই আসানসোলে যাতায়াত করতেন এক যুবক। স্থানীয় এক মহিলার সঙ্গে তাঁর বহির্ভূত সম্পর্ক রয়েছে, এমনটাই সন্দেহ ছিল মহিলার স্বামীর। সেই সন্দেহের জেরেই যুবককে আটকে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়ণপুরের হিন্দুস্তান কেবলস ওল্ড কলোনিতে। মৃতের নাম অশোক কুমার সিং ওরফে ভিকি। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অশোকের পরিবারের সদস্যরা দিল্লিতে থাকেন। তবে মাঝেমধ্যেই তিনি সালানপুরের হিন্দুস্তান কেবলস এলাকার একটি কোয়ার্টারে আসতেন। ওই কোয়ার্টারে থাকেন মন্টু যাদব। অভিযোগ, মন্টুর স্ত্রীর সঙ্গে অশোকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্ত্রীর উপর সন্দেহ করতেন মন্টু। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের দিল্লি থেকে মনটুর কোয়ার্টারে আসেন অশোক। তাকে সেখানে দেখে উত্তেজিত হয়ে পড়েন মন্টু। দু’জনের মধ্যে শুরু হয় বচসা । অভিযোগ, এরপর অশোককে ঘরের মধ্যে আটকে রেখে কয়েক জনকে সঙ্গে নিয়ে তাঁর উপর চড়াও হন মন্টু। চলে বেধড়ক মারধর। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রতিবেশীরা প্রথমে পিঠাকেয়ারী হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অশোকের।

আরও পড়ুন: সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় সুরেন্দ্র যাদব ও দীপক যাদব নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত মন্টু যাদব-সহ আরও কয়েক জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মন্টুর স্ত্রীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আজ শুক্রবার (৩০ অক্টোবর) ধৃতদের আসানসোল আদালতে পেশ করা হয়েছে। ঘটনার নেপথ্যে ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

বক্রী থেকে মার্গী দশায় শনি, ২৪১ দিন ভাগ্য চমকাবে তিন রাশির জাতকদের

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

Jio রিচার্জ: মাত্র ৯৯৯ টাকায় চলবে ৯৮ দিন, থাকছে অভাবনীয় সুবিধা

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় নোরা ফতেহিকে তলব দিল্লির আদালতের