মায়াপুরে খাদ্য দফতরের অভিযান, মন্দির সংলগ্ন বহু হোটেল-রেস্তরাঁ বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তীর্থক্ষেত্র নদিয়ার মায়াপুরে খাবারের মান ও স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করতে ব্যাপক অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর ও ব্লক প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তীর্থক্ষেত্র নদিয়ার মায়াপুরে খাবারের মান ও স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করতে ব্যাপক অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর ও ব্লক প্রশাসন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে নবদ্বীপ ব্লক প্রশাসন এবং জেলা খাদ্য সুরক্ষা আধিকারিকদের একটি যৌথ দল মায়াপুরের ইসকন মন্দির সংলগ্ন এলাকা ও রাস্তার ধারে গড়ে ওঠা বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় সারপ্রাইজ ভিজিটে যায়। অভিযানের পর বেশ কয়েকটি হোটেলের লাইসেন্স বাতিক করা হয়েছে। আর হোটেলগুলিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

বিশ্বের অন্যতম প্রধান তীর্থস্থান মায়াপুরে প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও পর্যটকের সমাগম ঘটে। সেই সুযোগ নিয়ে রাস্তার ধারের সরকারি জমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একাধিক খাবারের দোকান। এ দিন পরিদর্শনে গিয়ে আধিকারিকরা দেখেন, অধিকাংশ হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হচ্ছে। এমনকি বহু দোকানে কর্মীদের মাথায় ক্যাপ বা হাতে গ্লাভস ব্যবহারের কোনও বালাই নেই। তল্লাশির সময় কিছু দোকান থেকে মেয়াদোত্তীর্ণ বা বাসি খাদ্যসামগ্রীও উদ্ধার করা হয়েছে। এবং তা সঙ্গে সঙ্গেই নষ্ট করে ফেলা হয়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বহু দোকানের কাছে না রয়েছে পঞ্চায়েত বা পুরসভার বৈধ ট্রেড লাইসেন্স, না রয়েছে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের কোনও অনুমোদনপত্র।

এই বিষয়ে খাদ্য সুরক্ষা আধিকারিক তৃষা হাজরা জানিয়েছেন, মন্দিরের সম্মুখভাগে প্রায় ১২ থেকে ১৩টি খাবারের দোকানে তল্লাশি চালানো হয়েছে। এর মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় একাধিক দোকান তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্য সুরক্ষা আধিকারিক বিদিশা নাগ এবং ফুড অ্যানালিস্ট দীপক পাল। অভিযান চলাকালীন খাবারের রাসায়নিক ও গুণগত মান তাৎক্ষণিকভাবে পরীক্ষা করার জন্য প্রশাসনের ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান উপস্থিত ছিল। সেখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে তেল, মশলা ও রান্নার উপকরণের মান পরীক্ষা করা হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্যবসায়ীদের অহেতুক হয়রানি করা তাঁদের উদ্দেশ্য নয়। বরং জনস্বাস্থ্য সুরক্ষিত রাখা এবং স্বাস্থ্যকর খাবারের পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য। যেসব দোকানে ত্রুটি-বিচ্যুতি পাওয়া গিয়েছে, তাঁদের খাদ্য সুরক্ষা আইনের আওতায় সরকারি নোটিশ ধরানো হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে পরিস্থিতি সংশোধন করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নবদ্বীপ ব্লক প্রশাসনের তরফে স্পষ্ট করা হয়েছে, আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই বিশেষ নজরদারি অভিযান চলবে এবং বছরভর নির্দিষ্ট সময় অন্তর এমন তল্লাশি জারি থাকবে। প্রশাসনের এই কঠোর পদক্ষেপে এলাকায় অবৈধ কারবারিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আসানসোলে গ্রেফতার ২

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাহ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি প্রদান! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘তদন্ত চলাকালীন কীভাবে তথ্য ফাঁস?’ পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ