জেলেই আওয়ামী লীগ নেতাদের বিষ প্রয়োগে হত্যার নির্দেশ মোল্লা ইউনূসের! ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় ফের ফিরে এসেছে ‘জেল হত্যা’। সূত্রের খবর, বিচারাধীন আওয়ামী লীগ নেতাদের জেলের ভিতরেই বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশ মেনে বগুড়া জেলে এক মাসের মধ্যেই বিষ প্রয়োগে মেরে ফেলা হয়েছে আওয়ামী লীগ নেতাকে। বিষ প্রয়োগের ফলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার এক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বগুড়া-৬ আসনের প্রাক্তন সাংসদ রাগেবুল আহসান রিপু। যদিও জেল কর্তৃপক্ষের দাবি, কারাগারে আসার আগেই আওয়ামী লীগ নেতারা শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ ছিলেন। সেই কারণেই মৃত্যু হয়েছে তাদের। তবে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী তথা মানবাধিকার কর্মী জেডআই খান পান্নার মতে, ‘কারাগারে্‌ই হোক কিংবা পুলিশ হেফাজতে-যে কোনও আসামীর মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে।’

গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করা শুরু হয়েছে। মূলত পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ ও স্বাধীনতা বিরোধী মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের তরফে গত সাড়ে চার মাসের বেশি সময় ধরে শুরু হয়েছে মুক্তিযোদ্ধা-হিন্দু ও আওয়ামী লীগ নিধন যজ্ঞ। মিথ্যা খুন ও অন্যান্য মামলায় কয়েক হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

মিথ্যা মামলা হওয়ায় অধিকাংশ নেতা-কর্মীই আদালত থেকে মুক্তি পাবেন বলে মনে করছেন অভিজ্ঞ আইনজীবীরা। তাঁদের মতে, যে অভিযোগের ভিত্তিতে হাজার-হাজার আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তা ধোঁপে টিকবে না। সূত্রের খবর, আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাতে বিচার প্রক্রিয়া চলাকালীন জামিন পেয়ে বাইরে বেরিয়ে আসতে না পারেন তার জন্য কারাগারের ভিতরেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ ইউনূস। আর তার সেই নির্দেশ পাওয়ার পরেই বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের শরীরে ধীরে-ধীরে বিষপ্রয়োগ করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর রিপোর্ট অনুযায়ী, কারাগারের মধ্যে ইতিমধ্যেই ৬২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বিচারাধীন বন্দির সংখ্যা ৩৯ আর সাজাপ্রাপ্ত বন্দির সংখ্যা ২৩। প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাসতালুক হিসাবে বগুড়া কারাগারেই গত এক মাসের মধ্যে চার আওয়ামী লীগ নেতাকে ইউনূসের নির্দেশে বিষ প্রয়োগে মারা হয়েছে। এর মধ্যে গত ২৫ অগস্ট গ্রেফতার করা হয়েছিল বগুড়া জেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম ঝুনু। গত ২৬ নভেম্বর জেলে গুরুতর অসুস্থ হওয়ার পরেই মারা যান। তার আগে ১১ নভেম্বর মারা যান বগুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রতন। ২৫ নভেম্বর মারা যান শিবগঞ্জ উপজেলার আওয়ামি লীগের কোষাধ্যক্ষ আবদুল লতিফ। এছাড়াও রহস্যজনক মৃত্যু হয়েছে গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মতিন মিঠুর। বগুড়া জেলে যাওয়ার ছয়দিনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন বগুড়া-৬ আসনের প্রাক্তন সাংসদ রাগেবুল আহসান রিপু।

এক মাসের মধ্যে চার আওয়ামী লীগ নেতার মৃত্যু ও এক প্রাক্তন সাংসদের হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়ে বগুড়া জেলের সুপার তথা জামায়াত ইসলামির কট্টর সমর্থক ফারুক আহমেদের বক্তব্য, ‘যারা মারা গিয়েছেন তারা সবাই বয়স্ক এবং কারাগারে আসার আগে থেকেই অসুস্থ ছিলেন। অনেকেই আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।’ যদিও জেল সুপারের ওই সাফাই মানেননি শাহাদাত আলম ঝুনুর ছেলে। তার কথায়, ‘আমার বাবার কখনই হৃদরোগ ছিল না। আমরা কারাগারে যখন সাক্ষাত করেছি তখনও এমন কোনও অসুস্থতার কথা তিনি বলেন নি।’  নিহতদের পরিবারের অভিযোগ, সবাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। চার আওয়ামী লীগ নেতার দেহের ময়নাতদন্তের দায়িত্বে থাকা এক চিকি‍ৎসকের (নাম প্রকাশে অনিচ্ছুক) দাবি, ‘জেলে যাওয়ার পরেই খাবারের সঙ্গে প্রতিদিন বিষ মিলিয়ে ধীরে ধীরে খুন করা হয়েছে মৃতদের।’ জেলের ভিতরে পর পর আওয়ামী লীগ নেতাদের মৃত্যু নিয়ে লোক দেখানো এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির এক সদস্য স্বীকার করেছেন, আওয়ামী লীগ নেতাদের মৃত্যু নিয়ে মনগড়া রিপোর্ট দিতে বলা হয়েছে। বিষ প্রয়োগে হত্যার কথা উল্লেখ করা যাবে না বলে প্রশাসনের শীর্ষ মহল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ত‍ৎকালীন প্রেসিডেন্ট তথা মার্কিন দালাল খন্দকার মোশতাক আহমেদের নির্দেশে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ঢুকে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলি ও এএইচ কামরুজ্জামানকে খুন করা হয়েছিল। ওই নৃশংস ঘটনা বাংলাদেশের ইতিহাসে ‘জেল হত্যা’ হিসাবেই পরিচিত। 

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ