বুকের স্তন্য পান করিয়েছিলেন, নিজের মাদকাসক্ত ছেলেকে জেলে পাঠালেন সেই মা

অনেক বুঝিয়েছিলেন মা। তবে কে শোনে কার কথা!

Share:

নিজস্ব প্রতিনিধি:  গর্ভে ধারণ করেছিলেন সন্তানকে। স্তন্য পান করিয়েছিলেন অনেক স্বপ্ন নিয়ে। ছেলে ‘ভালো মানুষ’ হবে স্বপ্ন ছিল এটুকুই। আগলে রাখতেন ছেলেকে। অনেক যত্ন করে বড় করে তুলেছিলেন। সেই ছেলের বিরুদ্ধেই কড়া পথে হাঁটলেন মা।

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বর্ণিচন্দবাড়ির বাসিন্দা আতিকুর রহমান। বয়স মাত্র ২৮। বাবা তোতা মিয়ার মৃত্যু হয়েছিল আগেই। ছেলে মাদকাসক্ত। শুধু তাই নয়, মাদকদ্রব্যের টাকার জন্য ‘গুণধর’ সেই ছেলে পরিবারের সদস্যদের মারধর করত। চালাত চূড়ান্ত অত্যাচার। বাদ যায়নি জন্মদাত্রীও। অনেক বুঝিয়েছিলেন মা। তবে কে শোনে কার কথা! দিনের পর দিন মাদক নেওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছিল মারধর এবং অত্যাচার। অবশেষে বাধ্য হয়ে মা নিজের সন্তানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন স্থানীয় থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। 

ভ্রাম্যমাণ আদালত ওই ‘গুণধর’ ছেলের ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। এই প্রসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতিহা তাকলিমা বলেন, অভিযোগ পাওয়ার পরে অভিযুক্ত আতিকুরকে আটক করা হয় গত বুধবারে। তখন অভিযুক্ত মাদক সেবন করছিলেন। উদ্ধার করা হয় মাদক। এরপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তকে ৬মাসের কারাদণ্ড (JAIL) দেওয়া হয়।

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…