দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রাম্পকে হারাতে ডেমোক্র্যাটদের ১০ লক্ষ ডলার চাঁদা দিয়েছেন ইউনূস, বিস্ফোরক তথ্য ফাঁস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টিকে ১০ লক্ষ ডলার চাঁদা দিয়েছিলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। সূত্রের খবর, গত সেপ্টেম্বর মাসে জাতিসঙ্ঘের সাধারণ সভাতে যোগ দেওয়ার সময়েই ডেমোক্র্যাটদের নির্বাচনী তহবিলে ওই চাঁদা দিয়েছিলেন  বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আর ওই চাঁদার পুরোটা লেনদেনের ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন ঢাকায়  নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত পিটার হাস ও ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজ। নিউইয়র্কে বসবাসকারী বেশ কয়েকজন বাংলাদেশির মালিকানাধীন সংস্থার নামেই ওই চাঁদা দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে প্রধান উপদেষ্টা কিংবা ‘হিজ মাস্টার্স ভয়েস’ হিসাবে পরিচিত শফিকুল আলমরা মুখ খুলতে চাননি।

গতকাল বুধবার (৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জেতার পরেই বাংলাদেশ জুড়ে আওয়াজ উঠেছে, ‘অব তেরা ক্যায়া হোগা রে ইউনূস’। সমাজমাধ্যমে অনেকেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টনের অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকার দিন ঘনিয়ে এসেছে বলে খোঁচা দিয়েছেন। পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয়েছে ইউনূসের পোষ্যভৃত্য প্রেস উইংকে। তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছিলেন জো বাইডেনের দলেও যেমন ইউনূসের বন্ধু রয়েছেন, তেমনই ট্রাম্পের দলেও বন্ধু আছে। অর্থা‍ৎ বোঝানোর চেষ্টা হয়েছে, মার্কিন মুলুকে ক্ষমতার রদবদলে খুব একটা সমস্যায় পড়তে হবে না মোল্লা ইউনূসকে।

কিন্তু বাস্তব বলছে ভিন্ন কথা। বরাবরই ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ ‘সুদখোর’ মহাজন হিসাবে পরিচিত ইউনূস। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিন্টন। সেবারও ট্রাম্পকে হারাতে হিলারির ক্লিন্টন ফাউন্ডেশনকে ১.২ লক্ষ ডলার চাঁদা দিয়েছিলেন গ্রামীন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ইউনূস। আর ওই চাঁদা পেয়েই শেখ হাসিনার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাতে শুরু করেন হিলারি ক্লিন্টন। বলতে গেলে ইউনূসের হয়ে নির্লজ্জ  দালালি শুরু করে দেন। ২০১৬ সালে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিল এক বাংলাদেশি প্রতিনিধি দল। ওই বাংলাদেশি প্রতিনিধিদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প প্রশ্ন ছোড়েন, ‘ঢাকার ওই মাইক্রো ফাইনান্সার (ইউনূস) কোথায়? আমি শুনেছি, উনি আমাকে হারাতে হিলারিকে চাঁদা দিয়েছেন?’ অর্থা‍ৎ ইউনূসকে যে তিনি সহ্য করতে পারেন না, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন ট্রাম্প। এবারেও দিওয়ালির দিন হিন্দুদের শুভেচ্ছা জানাতে গিয়ে ইউনূস জমানায় বাংলাদেশি হিন্দুদের উপরে চলা নির্যাতন নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর ওই বার্তাতেই হাড়কাঁপুনি ধরে গিয়েছে ইউনূস ও তার সাগরেদদের মধ্যে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ