বাংলাদেশের ‘ফার্স্ট লেডি’র মর্যাদা পেলেন ইউনূসের ছোট কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পদাঙ্কই অনুসরণ করলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। নিজের ছোট কন্যা দীনা আফরোজ ইউনূসকে ‘ফার্স্ট লেডি’র মর্যাদা দিলেন। আর ফার্স্ট লেডি হিসাবে ইতিমধ্যেই জনগণের টাকায় বাবার সঙ্গে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা দীনা। এমনকি সম্প্রতি বাবার সঙ্গে ব্রিটেন সফরও করেছেন। বিদেশ মন্ত্রকের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, মোল্লা ইউনূসের নির্দেশেই তাঁর ছোট কন্যাকে ফার্স্ট লেডির মর্যাদা দেওয়া হচ্ছে। ফার্স্ট লেডি হিসাবে দীনা প্রধান উপদেষ্টার সমতুল সুযোগ সুবিধা পাচ্ছেন। যদিও জনগণের টাকার শ্রাদ্ধ করে ইউনূস কন্যার বিদেশ ঘুরে বেড়ানোর বিষয়ে প্রশাসনের শীর্ষমহলে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

‘সুদখোর’ মহাজন হিসাবে পরিচিত মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমে বিয়ে হয়েছিল রুশ তরুণী ভেরা ফোরেস্তেনকোর। ১৯৬৭ সালে ভেন্ডারবেল্ট বিশ্ববিদ্যালয়ে দুজনের পরিচয় হয়। রাশিয়ার বিখ্যাত ডোনারদের সঙ্গে পরিচয় থাকায় ফোরেস্তেনকোকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন ইউনূস। পরে স্বার্থ মিটে যাওয়ার পর ডিভোর্স দেন তাকে। সে সময় রাশিয়ান ওই তরুণীর কোলে ছিল ৩ মাস বয়সী এক কন্যা। ওই কন্যা হলেন মণিকা ইউনূস। পরে ইউনূস বিয়ে করেন বর্ধমানের রানিগঞ্জ বাজারের বাসিন্দা আফরোজিকে।  ম্যাঞ্চেস্টার বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের গবেষক ছিলেন আফরোজি। সেখান থেকেই প্রেম, বিয়ে। বিয়ের পরে তিনি বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ে এসে কাজ শুরু করেন। ইউনূসের দ্বিতীয় পক্ষের স্ত্রীর কন্যা হলো দীনা আফরোজ।

গত ৫ অগস্ট বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরে ৮ অগস্ট প্রধান উপদেষ্টার কুর্সিতে বসেন পাক গুপ্তচর সংস্থার পোষ্যভৃত্য মোল্লা ইউনূস। গত ১০ মাসে ১১টি দেশ ঘুরেছেন তিনি। তার মধ্যে আটটি সফর ছিল ব্যক্তিগত। প্রত্যেক সফরেই ইউনূসের সঙ্গে আঁটার মতো জুড়েছিলেন দীনা। সম্প্রতি ব্রিটেন সফরে গিয়েছিলেন ইউনূস। তাঁর ও তার সঙ্গীদের থাকার জন্য ভাড়া করা হয়েছিল লন্ডনের পার্ক লেনের ডরচেস্টার হোটেল। ইউনূস ও তার সঙ্গীদের জন্য চারদিনে হোটেল ভাড়া বাবদ বাংলাদেশ দূতাবাসকে গুণতে হয়েছে ২ লক্ষ ১০ হাজার ২২৫ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ২ কোটি ৪৬ লক্ষ ২১ হাজার ৫০৭ টাকা)। ভিক্ষা পাত্র হাতে যে দেশ বিশ্বব্যাঙ্ক, আইএমএফের দরজায় হত্যে দিয়ে পড়ে থাকে সেই দেশের রাষ্ট্রপ্রধান (তাও অবৈধ) ও তার সঙ্গীদের এমন বিলাসী জীবনযাপন নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। অনেক নেটানাগরিক রসিকতা করে বলেছেন, ‘নিজেকে অবশেষে হারামখোর ও আরামখোর হিসাবে প্রমাণ করলেন।’

বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধানকে হটাতে বিএনপির সমর্থন হাসিলের উদ্দেশে গত ৯ জুন লন্ডনে এসেছেন  ইউনূস। তার সঙ্গে এসেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র চর খলিলুর রহমান-সহ ৩৩ জন (নিরাপত্তা রক্ষী ধরে)। ৩৪ জনের জন্য জন্য বিলাসবহুল হোটেল ‘ডরচেস্টার’-এ ৩৭টি রুম বুক করে লন্ডনের বাংলাদেশ দূতাবাস। তার মধ্যে পাঁচটি স্যুইট, এগজিকিউটিভ কিং রুম (ডাবল) ২টি, এগজিকিউটিভ কিং রুম (সিঙ্গল) ৩টি, ডিলাক্স কিং রুম (ডাবল) একটি, ডিলাক্স কিং রুম (সিঙ্গল) ৮টি, সুপিরিয়র কিং রুম (ডাবল) ১২টি এবং সুপিরিয়র কিং রুম (সিঙ্গল)৬টি। ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত চার দিনের জন্য ওই রুম বুক করা হয়েছিল।

মোল্লা মুহাম্মদ ইউনূসের জন্য বুক করা হয়েছিল ডরচেস্টার প্রেস্টিজ স্যুইট। যে রুমের প্রতিদিনের ভাড়া ৬ হাজার ৪৫ পাউন্ড বা ভারতীয় টাকায় সাত লাখের বেশি। ৪ রাতের জন্য খরচ হয়েছে ২৪ হাজার ১৮০ পাউন্ড। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাংলাদেশ  ব্যাঙ্কের গভর্নর আহসান মনসুররা ইউনূসের সঙ্গী ছিলেন। তবে সবচেয়ে বিস্ময়ের হলো তাঁদের চেয়েও বেশি খাতির করা হয়েছে ইউনূস কন্যা দীনাকে। তার জন্য ভাড়া করা হয়েছিল ডরচেস্টার স্যুইট। যে রুমের প্রতিদিনের ভাড়া ৫ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৫ লক্ষ ৮৬ হাজার টাকা)। অর্থা‍ৎ চারদিনের ভাড়া ২০ হাজার পাউন্ড বা সাড়ে ২৩ লক্ষ টাকা। প্রশ্ন উঠেছে, যে দেশের মানুষ একবেলা অন্নের সংস্থান করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, সেখানে রাষ্ট্রীয় কোষাগার থেকে এইভাবে কোটি-কোটি টাকা অপচয়ের অর্থ কী?

 

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি