সৌদিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ময়মনসিংহের যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে আমারিকা ও ইজরায়েলের যুদ্ধে জ্বলছে  মধ্যপ্রাচ্য।  চলমান যুদ্ধের জেরে প্রাণ হারিয়েছেন মধ্যপ্রাচ্যের নানা দেশে থাকা একাধিক দেশের বেশ কিছু নিরীহ মানুষ। কিছুদিন আগেই   সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছিলেন এক বাংলাদেশি যুবক। তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না।  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।  ইরানের এই হামলায় এখন পর্যন্ত তিনজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। 

নিহত বাংলাদেশি ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁওয়ের রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বৃহস্পতিবার সকালে বাবা শহীদ সওদাগর  তাঁর ছেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার (৮ মার্চ ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাতেই মামুন মিয়া গুরুতর দগ্ধ হন। 

আরও পড়ুন: লারিজানির অবস্থান নিয়ে ইজরায়েলকে গোপন তথ্য দিয়েছিলেন ইরানিরাই

আহত হওয়ার পরেই বাংলাদেশি যুবককে স্থানীয় আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে    ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ)  রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকাকালীন তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে মামুনের শরীরের ৭২ শতাংশ পুড়ে যায় বলে জানা গিয়েছে। তিনি সৌদি আরবের আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।আবদুল্লাহ আল মামুনের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন  পরিবারের সদস্যরা। ইরানের হামলায় আরও যে দুজনের মৃত্যু হয়েছে তারা হলেন কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ হোসেন। 

 

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার