হিন্দুত্বের গন্ধ থাকায় মৌলবাদীদের হামলার হুমকি, ঢাকায় বাতিল ‘নবান্ন উ‍ৎসব’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মৌলবাদীদের হামলার আশঙ্কায় বাতিল করা হয়েছে ‘নবান্ন উৎসব’। আগামী রবিবার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনে ‘নবান্ন উ‍ৎসব’ আয়োজনের ঘোষণা দিয়েছিল ‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ’। তবে দেশে যেভাবে মৌলবাদীদের তাণ্ডব চলছে তাতে ঝুঁকি নিতে পারেননি উদ্যোক্তারা। শিল্পী, অভিভাবক ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় অনুষ্ঠানটি বাতিল করে দিয়েছেন।

দীর্ঘদিন ধরেই নবান্ন উ‍ৎসব পালন করে আসছেন বাঙালিরা। বিশেষ করে হিন্দু বাঙালিরা। নতুন ধান ঘরে তোলার আনন্দেই ওই উ‍ৎসবের আয়োজন করা হয়। ‘নবান্ন উ‍ৎসব’-এ হিন্দু গন্ধ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বকুলতলায় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। উদ্যোক্তারা বাংলা আকাডেমি,  শিল্পকলা আকাডেমি, এমনকি কলাবাগান মাঠেও অনুষ্ঠান আয়োজনের জন্য অনুমতি চেয়েছিলেন আয়োজনকরা। কিন্তু ইউনূস সরকারের প্রশাসন হিন্দুত্বের গন্ধ থাকায় নবান্ন উ‍ৎসব আয়োজনের অনুমতি দেয়নি। এর পরে ‘ছায়ানটের সংস্কৃতি ভবনে’ উ‍ৎসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু মৌলবাদী সংগঠনগুলি গত কয়েকদিন ধরেই আয়োজকদের হুঁমকি দিয়ে চলেছে। ফেসবুক-সহ বিভিন্ন সমাজমাধ্যমেও হিন্দুত্বের ছোঁয়া থাকা নবান্ন উ‍ৎসব নিয়ে পাল্টা প্রচার শুরু হয়েছে। তাই অশান্তির আশঙ্কায় শুক্রবার ‘নবান্ন উ‍ৎসব’ বাতিলের কথা জানিয়েছেন আয়োজকরা।

জাতীয় নবান্ন উ‍ৎসব উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা সাংবাদিকদের বলেন, ‘দেশের সাম্প্রতিক রাজনৈতিক অশান্তির কথা মাথায় রেখে রবিবারের ‘নবান্ন উ‍ৎসব’ বাতিল করা হয়েছে। শিল্পীরা শঙ্কিত, তাছাড়া শিশু-অভিভাবকদের নিরাপত্তা বিবেচনা করেই আমরা নবান্ন উৎসব বাতিল করেছি।’ উল্লেখ্য, ক্ষমতার পালাবদলের পরেই নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে মৌলবাদীরা। বিভিন্ন গানের আসর ও বাউল মেলায় হামলা চালানো হয়েছে। মৌলবাদীদের চাপে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষকের পদ বিলুপ্ত করতে বাধ্য হয়েছে সরকার।

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি