বাংলাদেশে দুর্গাপুজোয় আতশবাজি পোড়ানো নিষিদ্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দুদের প্রিয় উ‍ৎসব দুর্গাপুজোয় আতশবাজি পোড়ানো ও পটকা ফাটানোর উপরে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ। পাশাপাশি কোনও পুজোমণ্ডপে ব্যাগ হাতেও প্রবেশ করা যাবে না। সেই সঙ্গে প্রতিটি পুজোমণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নির্বাপণ যন্ত্র স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার  বিকালে বাংলাদেশ পুলিশ সদর দফতরের মিডিয়া ও জনসংযোগ দফতরের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে একাধিক পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে, পুজোমণ্ডপে আসা নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্রস্থান পথের ব্যবস্থা রাখতে হবে। মণ্ডপে কোনও ব্যাগ, থলে নিয়ে প্রবেশ করা যাবে না। মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের পাশাপাশি  গুরুত্বপূর্ণ মণ্ডপগুলিতে আর্চওয়ে গেট স্থাপন করতে হবে। পুজোর দিনগুলিতে মণ্ডপে  এবং প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। মণ্ডপে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের দিকে বিশেষ নজর দিতে হবে। স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক, পরিচয়পত্র ও স্বেচ্ছাসেবক লেখা আর্মড ব্যান্ড পরতে হবে। সারা রাত মণ্ডপে স্বেচ্ছাসেবকদের ডিউটি নিশ্চিত করতে হবে। পুজোর দিনগুলিতে আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকতে হবে। আজান ও নামাজের সময় মাইক ও ঢাক বাজানো বন্ধ রাখতে হবে। পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রার নির্ধারিত রুট ব্যবহার করার জন্য পুজো উদ্যোক্তাদের বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে চলতি বছর দুর্গাপুজোয় হিন্দু সম্প্রদায় ও পুজোমণ্ডপগুলিতে হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দেশের শাসকদল আওয়ামী লীগের নেতা-কর্মীদের নেতৃত্বেই ওই হামলা চলতে পারে বিস্ফোরক অভিযোগ করেছেন সংগঠনের অন্যতম নেতা বিজনকান্তি সরকার। তাঁর কথায়, ‘আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা হিন্দুদের উপরে আক্রমণ চালিয়ে তার দায় বিরোধীদের উপরে চালানোর চেষ্টায় লিপ্ত হবে।’

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত