‘সাজানো নির্বাচন হতে দেব না’, ইউনূস সরকারকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ এরশাদের ভাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মোল্লা ইউনূসের সরকারকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ জানালেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদের ছোটভাই জিএম কাদের। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, ‘দেশবাসীর চোখে ধুলো দিতে সাজানো নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। কোনও মতেই ওই সাজানো নির্বাচন হতে দেব না। প্রয়োজনে ফের পথে নামব।’

‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে তোপ দেগে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে যে তদারকি সরকার রয়েছে তা নিরপেক্ষ নয়। তাদের নিজস্ব দল (পড়ুন জাতীয় নাগরিক পার্টি) রয়েছে। যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, তাদের পরামর্শে সরকার চলছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। এর থেকে আমরা উদ্ধার পেতে চাই। যতদিন দেরি হবে তত ক্ষতি হবে। দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে। শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না।’

অবৈধভাবে ক্ষমতায় বসেই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল মোল্লা ইউনূসের তদারকি সরকার। ওই সিদ্ধান্তের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে। সেরকম ভোটের প্রস্তুতি চলছে। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে এভাবে বাদ দেওয়া যায় না। আপনি বিচার করেন, যারা অপরাধ করেছে তাদের শাস্তি নিশ্চিত করেন। কিন্তু কোনও দলকে নিষিদ্ধ করা যায় না।’

দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করে কাদের বলেন, ‘গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির কোনও নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত। দেশের আইনশৃঙ্খলা আগে কোনও দিন  এত খারাপ ছিলনা। প্রত্যেক মাসে মানুষ খুন হচ্ছে, কখনই এত মানুষ খুন হয়নি। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির। কোনও বিনিয়োগ আসছে না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কেউ কেউ মনে করে এখনই দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে।’

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন