পদ্মার নয়, তবু এক ইলিশ বিক্রি ৯ হাজারে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটিমাত্র ইলিশ বিক্রি হল ৯ হাজার টাকায়। দাম শুনে নিশ্চয় চক্ষু চড়কগাছ হয়ে উঠেছে? ভাবছেন নিশ্চয় পদ্মার ইলিশ? পদ্মা নয় পায়রা নদীর এই ইলিশ বাংলাদেশের বরগুনার আমতলী মাছ বাজারে বিকোলো এই দামে। সোয়া দুই কেজি ওজনের এই ইলিশ নাকি মরশুমের সেরা ইলিশ, এমনটাই দাবি আড়তদারের।  

জানা গিয়েছে, মঙ্গলবার  বুড়িশ্বর বা পায়রা নদীতে জাল ফেলে এক ব্যক্তি। তখনই জালে ধরা পড়ে মাছটি। বিকেলে তিনি উপজেলার আমতলী মাছ বাজারের তালুকদার মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানেই ৮ হাজার টাকায় ইলিশ মাছটি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন।পরে ক্রেতার কাছে ৯ হাজার টাকায় বিক্রি করা হয়। ইলিশের ভরা মরশুমেও নাকি বুড়িশ্বর নদীতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। তবে মঙ্গলবার জালে এত বড় ইলিশ মাছ পেয়ে খুশি জেলে।

বর্ষা মানেই ইলিশের মরশুম।আর পদ্মার ইলিশ হলে তো কথাই নেই। এপার বাংলা ওপার বাংলায় ইলিশের স্বাদেই মজে থাকে বাঙালি। দাম যাই হোক ইলিশের স্বাদ উপভোগ করাই বাঙ্গালির কাছে বড় কথা।

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং