গুলশানের বহুতল ভবনে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু একজনের

দমকলের ১৯টি ইঞ্জিন গত পাঁচ ঘণ্টা ধরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশানের এক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে প্রাণ হারিয়েছেন একজন। যদিও প্রতিবেদন প্রকাশের সময়ে বছর তিরিশের ওই যুবকের পরিচয় জানা যায়নি। পাশাপাশি অগ্নিদগ্ধ অবস্থায় আরও ২২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দমকলের ১৯টি ইঞ্জিন গত চার ঘণ্টা ধরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনীর সাহায্য নেওয়া হয়েছে। আকাশ থেকে হেলিকপ্টারে করে জল ঢালা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

এদিন সন্ধে ছয়টা ৫৯ মিনিটে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডে অবস্থিত  ১২ তলা বিশিষ্ট একটি বহুতলের সাত তলায় আগুন লাগে। নিমিষেই দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়তে থাকে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন দমকল কর্মীরা। পরে একের পর এক দমকলের ইঞ্জিন পাঠানো হয়। দমকলের এক আধিকারিক জানিয়েছেন,  আগুনের তীব্রতায় প্রচণ্ড বহুতলটির আশেপাশের এলাকা ধোঁয়ায় ভরে গিয়েছে। ফলে আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। আহতদের উদ্ধার করে যাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায় তার জন্য একাধিক অ্যাম্বুলান্স মজুত রাখা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন ঢাকা উত্তর পুর নিগমের মেয়র আতিকুল ইসলাম।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহুতল ভবনটির অনেক বাসিন্দা আটকে পড়েছেন। কারও-কারও বাঁচানোর আকুল আর্তিও শোনা গিয়েছে। যদিও কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। তবে দমকল কর্মীদের সন্দেহ শট সার্কিট  থেকে কিংবা  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জন্য আগুন লাগতে পারে। অনেকে প্রাণ বাঁচাতে জানলা ও বারান্দা থেকে নিচে লাফিয়ে পড়েন। আর লাফিয়ে নিচে পড়ার জন্য বেশ কয়েকজন আহত হয়েছেন।

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের