লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লকডাউন ঘিরে এমনিতেই উত্তপ্ত বাংলাদেশ। তার মধ্যেই এবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার অদূরে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শরীয়তপুর। আজ, রবিবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের পাশাপাশি একাধিক মোটরবাইক এবং একটি রেস্তরাঁয় আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ইব্রাহিম সিপাহী নামে এক যুবলীগ কর্মী। ঘটনার জেরে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ নাওডোবার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশো নেতা-কর্মী ও সমর্থক। তাঁদের কর্মসূচি আটকাতে আগের রাত থেকেই ওই এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একজোট হয়েছিলেন। দু’পক্ষ মুখোমুখি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় বচসা, পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ। সেই সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ককটেল ছোড়া হয়। সংঘর্ষের মধ্যেই মৃত্যু হয় ইব্রাহিম সিপাহীর। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী ছিলেন। তাঁর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার মধ্য সোনামুখী এলাকায়। তাঁর বাবা হাফিজউদ্দীন সিপাহী। যুবলীগ কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ। এদিকে সংঘর্ষ চলাকালীন বিএনপির নেতা-কর্মীদের কয়েকটি অস্থায়ী তাঁবুতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রায় ২০ থেকে ২৫ টি মোটরবাইকেও আগুন লাগানো হয়েছে। পাশাপাশি, পদ্মা সেতুর সার্ভিস রোডের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামে একটি রেস্তরাঁয় আগুন ধরিয়ে দেওয়া হয়। তাতে রেস্তরাঁর ভিতরের আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সংঘর্ষের সময় প্রায় ৩০০ থেকে ৪০০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সংঘর্ষের সময় তিনি বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ছিলেন। পরে তাঁদের নিয়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান।

আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে বেপরোয়া চারচাকার ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, জখম ৫

পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে নিরাপত্তা জোরদার করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। সকাল সাড়ে আটটা নাগাদ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জাজিরা থানার পুলিশ জানিয়েছে, সকাল ন’টা নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ফের যান চলাচল শুরু হয়। পদ্মা সেতু দিয়েও বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জানিয়েছেন, লকডাউন ঘিরে যাতে পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত না হয়, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সকালে টোল প্লাজার কিছুটা দূরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কয়েকটি মোটরবাইক ও একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। 

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে নৃশংস ভাবে খুন বৌমার

স্ট্যালিন-শরদের ‘মান ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

দিঘা যাওয়ার পথে বেপরোয়া চারচাকার ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, জখম ৫

২৪ দিনে ১৮১৫ কোটির ব্যবসা! ‘রামায়ণ’-এর দ্বিতীয় ভাগ কবে আসছে , জানালেন প্রযোজক

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

লকডাউনে উত্তপ্ত বাংলাদেশ, পদ্মা সেতুর কাছে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ, নিহত ১

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা