২৪ দিনে ১৮১৫ কোটির ব্যবসা! ‘রামায়ণ’-এর দ্বিতীয় ভাগ কবে আসছে , জানালেন প্রযোজক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় বাজেটের ছবি হিসেবে শুরু থেকে চর্চায় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। রণবীর কাপুর, যশ, সাই পল্লবী এবং রবি দুবের মতো তারকাদের নিয়ে তৈরি এই পৌরাণিক কাহিনি বড় পর্দায় দেখার জন্য প্রথম থেকেই দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মুক্তির পর বক্স অফিসেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। মাত্র ২৪ দিনেই বিশ্বজুড়ে প্রায় ১,৮১৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। ভারতের বাজারেও হাজার কোটির গণ্ডি পেরিয়েছে এই ছবি। তবে বিপুল অঙ্কের ব্যবসা সত্ত্বেও ছবির বিশাল বাজেট নিয়ে উঠছে নানা প্রশ্ন। এতদিনে কি খরচের টাকা তুলে ফেলতে পেরেছে ‘রামায়ণ’? ছবির প্রযোজক নমিত মালহোত্রার দাবি অবশ্য, লোকসান নয়, বরং লাভের মুখ দেখেছে এই প্রজেক্ট। 

৫ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘রামায়ণ: পার্ট ১’। মুক্তির ২৪ তম দিনে অর্থাৎ শনিবার ছবিটি ভারতের বক্স অফিসে ১৪.৬৫ কোটি টাকা নেট আয় করেছে। আগের দিনের তুলনায় এই আয় বেড়েছে প্রায় ৭৩.৪ শতাংশ। ফলে ভারতে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ১,০১৫.২০ কোটি টাকা। অন্যদিকে, দেশের বাজারে মোট গ্রস আয় ১,২১২.৫৫ কোটি টাকা। বিদেশের বাজার থেকেও ভাল সাড়া পেয়েছে ছবিটি। ২৪তম দিনে আন্তর্জাতিক বাজারে আরও ৭ কোটি টাকা আয় করেছে রণবীর-যশের এই ছবি। ফলে বিশ্বজুড়ে মোট গ্রস কালেকশন পৌঁছেছে ১,৮১৪.৫৫ কোটি টাকায়। ছবিটির আয়ের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে হিন্দি ভাষা। এখনও পর্যন্ত ভারতে হিন্দি ভাষা থেকে এসেছে ৭৬৭.১৫ কোটি টাকা নেট আয়। যা দেশের মোট আয়ের প্রায় ৭৫.৬ শতাংশ। কন্নড় ভাষা থেকে আয় ৮১.৩০ কোটি, তেলুগু থেকে ৫৮.৩০ কোটি, মালয়ালম থেকে ৫৫.৯০ কোটি এবং তামিল ভাষা থেকে এসেছে ৫২.৫৫ কোটি টাকা।

আরও পড়ুন: চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

‘রামায়ণ’-এর সবচেয়ে বড় আলোচনার বিষয় ছবিটির বিপুল বাজেট। দুই পর্ব মিলিয়ে এই ছবির আনুমানিক বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা। ফলে ২৪ দিনে ১৮১৫ কোটির বেশি ব্যবসা করলেও ছবিটি আদৌ লাভের মুখ দেখেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন ছবির প্রযোজক নমিত মালহোত্রা। তাঁর দাবি, ছবিটি লোকসান করেনি, বরং লাভ করেছে। এক সাক্ষাৎকারে তিনি জানান, দর্শকদের কাছ থেকে ছবিটি বিপুল ভালবাসা পেয়েছে। দ্বিতীয় পর্বের জন্যও দর্শকদের মধ্যে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে। তাঁর কথায়, ‘ছবির ব্যবসা নিয়ে অতিরিক্ত চিন্তা না করে দর্শকদের সিনেমাটি উপভোগ করা উচিত। ‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে।’ 

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ শোনার পর আজ দিল্লি যাবেন শুভেন্দু অধিকারী

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ