দিল্লির লালকেল্লা বিস্ফোরণ সেলিব্রেট করতে ঢাকায় হাজির পাক জঙ্গি নেতারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লির লালকেল্লা বিস্ফোরণকাণ্ডে পাক জঙ্গিদের যোগ দিনের আলোর মতো পরিস্কার। ফের বড় ধরনের নাশকতা চালাতে ঢাকায় ফের জড়ো হয়েছে পাকিস্তানের জঙ্গি নেতারা। উপলক্ষ্য ‘আন্তর্জাতিক খাতমে নাবুয়াত গ্র্যান্ড কনফারেন্স’-এ যোগ দেওয়া। ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছেন জইশ মহম্মদ প্রধান মাসুদ আজহার ও লস্কর ই তৈয়বার সুপ্রিমো হাফিজ সাইদের ‘গুরু’ তথা জমিয়াত উলেমা-ই-ইসলামের নেতা মৌলানা ফজলুর রহমান। গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। তার সঙ্গেই ঢাকায় পৌঁছেছেন তেহরিকে তালিবান পাকিস্তানের দুই শীর্ষ নেতা। শুক্রবার সকালে পৌঁছনোর কথা জইশ-ই-মহম্মদ ও লস্করের দুই শীর্ষ কম্যান্ডারের। পাকিস্তানি জঙ্গি নেতাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল সিকিওরিটি ফোর্সকে (এসএসএফ)। মূলত প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর নিরাপত্তার দায়িত্বই পালন করেন এসএসএফ জওয়ানরা। পাক জঙ্গি নেতাদের সরকারি অতিথির মর্যাদা দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের শিষ্টাচার অনুবিভাগের (প্রটোকল উইং) এক শীর্ষ আধিকারিককে ফজলুরদের খাতির-যত্নের দায়িত্ব দেওয়া হয়েছে। কূটনীতিবিদরা মনে করছেন, ‘ভারত বিরোধী কর্মকাণ্ডের জন্য পাক জঙ্গিদের জন্য বাংলাদেশের মাটি ব্যবহারের সুযোগ করে দিয়েছে তদারকি সরকার।’

ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘আন্তর্জাতিক খাতমে নাবুয়াত গ্র্যান্ড কনফারেন্স’। ওই সম্মেলনেই পাক জঙ্গি নেতা মৌলানা ফজলুর রহমান ‘আহমাদিয়া’দের অ-মুসলিম হিসেবে ঘোষণা করার দাবি জানাতে চলেছেন। পাশাপাশি ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ আন্দোলনে যোগদান করারও আহ্বান জানাবেন। ঢাকার সম্মেলনের শেষে সিলেটে অনুষ্ঠিত হতে চলা ‘প্যালেস্তাইন কনফারেন্সে’ও যোগ দেবেন পাক জঙ্গি নেতারা। জামায়াতের মুখপাত্র  তথা প্রচার সচিব মুফতি ইমরানুল বারী সিরাজী জানিয়েছেন,  বাংলাদেশে সাতদিন থাকবেন মৌলানা ফজলুর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে ‘ফিদায়ে মিল্লাত কনফারেন্সে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আগামিকাল শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজের ইমামতি করবেন মিরপুরের আজাবাদ মাদরাসার জামে মসজিদে। ১৬ নভেম্বর মুন্সিগঞ্জ সিরাজদিখান মধুপুর মাদরাসায় প্রোগ্রামে যোগ দেবেন। ১৭ নভেম্বর সিলেট আলিয়া মাঠ ময়দানে আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১৮ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চিন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হারমনি মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন।

সম্প্রতি লস্কর-ই-তৈয়বার কমান্ডার সাইফুল্লাহ সাইফের একটি ভিডিও সমাজমাধ্যমে ঘুরছে। ভিডিওটি গত ৩০  অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামিভালিতে আয়োজিত একটি সমাবেশের। ভিডিওতে লস্কর কমান্ডার সাইফুল্লাহ সাইফকে বলতে শোনা যাচ্ছে, ‘হাফিজ সইদ চুপচাপ বসে নেই। তিনি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন। লস্করের জঙ্গিরা বাংলাদেশে প্রশিক্ষণ নিচ্ছে এবং ভারতকে জবাব দিতে প্রস্তুত।  স্থানীয় যুবকদের জিহাদের জন্য প্রস্তুত করতে এবং তাদের জঙ্গি  প্রশিক্ষণ প্রদানের জন্য একজন সহযোগীকে বাংলাদেশে পাঠানো হয়েছে।’

প্রসঙ্গত  গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরেই ‘হাতের পুতুল’ মোল্লা মুহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়ে ফের ভারতে নাশকতা চালাতে বাংলাদেশের মাটি ব্যবহারের সিদ্ধান্ত নেয় পাক গুপ্তচর সংস্থা আইএসআই। গত জানুয়ারি মাসেই ঢাকায় এসেছিলেন আইএসআই প্রধান মেজর জেনারেল শাহিদ আমির আশরাফ। তার সঙ্গে ছিলেন আইএসআইয়ের আরও তিন আধিকারিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের সরকারি বাসভবনে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা। ওই বৈঠকে হাজির ছিলেন ইউনূসের চোট কন্যা দীনা আফরোজ ইউনূস। উপস্থিত ছিলেন হিযবুত তাহরীর সামরিক শাখার প্রধান কর্নেল হাসিনুর রহমান আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানি, জেএমবির শীর্ষ নেতা আবদুল্লাহিল আমিন আযমীরা। ওই বৈঠকেই ঠিক হয়, ভারতে নাশকতা চালাতে নতুন করে জঙ্গি নিয়োগ করা হবে এবং তাদের সামরিক প্রশিক্ষণ দেবে জইশ-ই মহম্মদের শীর্ষ সন্ত্রাসীরা। আগ্নেয়াস্ত্রের জোগান দেবে পাক সেনা ও জইশ। আর জঙ্গি শিবিরে যারা প্রশিক্ষণ নেবে তাদের প্রতি মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা করে আর্থিক ভাতা দেবে। ওই টাকা জোগান দেবে ইউনূস কন্যা দীনা।

পরিকল্পনামতো, চাপাই নবাবগঞ্জ-ঠাকুরগাঁও, পঞ্চগড় কক্সবাজার, বটিয়াঘাটা, সাতক্ষীরা, ময়মনসিংহ, দেবীদ্বার সহ দেশের ৪০টি জেলায় ৬০টি শিবির খোলা হয়। মূলত শেখ হাসিনার জমানায় যে সব জঙ্গিরা গ্রেফতার হয়েছিলেন এবং ইউনূস জমনায় মুক্তি পেয়েছেন তাদের ওই শিবিরে ডেকে নেওয়া হয়েছে। বাছাই করা জঙ্গিদের পাকিস্তানে নিয়ে গিয়ে জইশের প্রশিক্ষণ শিবিরে ফিঁদায়ে বাহিনীর সদস্য হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই মতো গত অক্টোবরে বাংলাদেশি জঙ্গিদের বাছাই করতে ঢাকায় এসেছিলেন আর এক পাকিস্তানি জঙ্গি তথা লস্কর ই তৈয়বা প্রধান হাফিজ সাইদের ঘনিষ্ঠ আলাম্মা ইবতিসাম এলাহি জাহির। তিনি এসে শতাধিক জঙ্গিকে বাছাই করে গিয়েছেন। ওই জঙ্গিদের ইসলামাবাদে যাওয়ার জন্য কাতার এয়ারলাইন্স ও এমিরেটাসের টিকিট কেটে দিয়েছেন ইউনূস কন্যা দীনা।

 

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি