ধুম জ্বরে পরীমণি, মাঝরাতেই স্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন রাজ

রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিন কয়েক আগেই বাংলাদেশের একটি টেলিভিশন মাধ্যমে ছেলেকে নিয়ে জোড়ায় হাজির হয়ে চমকে দিয়েছিলেন শরিফুল রাজ এবং পরীমণি। তবে কী মান-অভিমান ভুলে আবারও এক হলেন পরীমণি ও শরীফুল? যদিও এই বিষয়ে কিছুই জানাননি ঢাকাই ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। গত ১০ আগস্ট ঢাকার একটি পাঁচ তারা হোটেলে কাছের মানুষদের নিয়ে একমাত্র সন্তানের প্রথম জন্মদিন আয়োজন করেছিলেন পরীমণি নিজেই। ছেলের জন্মদিনের কোথাও রাজের দেখা মেলেনি। প্রায় ১৫ লাখ টাকা খরচ করেছিলেন অভিনেত্রী একাই। আর এর কয়েকদিন পরেই বৃহস্পতিবার সকাল থেকেই ফেসবুকে পরীমণি ও ছেলের একাধিক ছবি ভরায় অভিনেতা।

এরপরেই জল্পনা তুঙ্গে ওঠে, এমনকি রাজ এও জানায় তাঁর কাছে আগে পরীমণি, তারপর রাজ্য। কিন্তু বিষয়টি কি সত্যিই, এক হলেন তাঁরা? কিন্তু একাধিক বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, এই ছবিগুলি অন্য একটি কারণে তোলা হয়েছে, এতে তাঁদের সম্পর্ক এক হওয়ার কোনও সম্পর্ক নেই। তবে রাজ পরীমণির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন।

মাস দুয়েকের বেশি সময় ধরে আলাদা থাকেন পরীমণি ও শরীফুল রাজ। রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে যাওয়ার আগেই পরীমণির বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন রাজ। জানা গিয়েছে, একটি টেলিভিশনের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাঁদের কার্যালয়ে রাজ্যের জন্মদিন উদ্‌যাপন করেছেন। আর সেদিনই একসঙ্গে দেখা যায় রাজ-পরীকে। তবে এই বিষয়ে রাজ একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে।’ এদিকে ছেলের পর গতকাল থেকে জ্বরে ভুগছেন পরীমণি। সুস্থ নাহলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হতে পারে। 

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত