মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের প্রকাশিত হয়েছে মাধ্যমিক (এসএসসি)  পরীক্ষার ফল। সেই মেধাতালিকায় এগিয়ে রয়েছে  মেয়েরা।  বছর মোট পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। গত বছরের তুলনায় পাসের হার প্রায় দু’শতাংশ বেশি। 

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষামন্ত্রকের সম্মেলন ঘর থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ  করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে দেশের ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে নিজ নিজ বোর্ডের ফলাফল হস্তান্তর করেন।  ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে ১৮ লাখ ৫৭ হাজারেরও বেশি পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের। চলতি বছর মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। চলতি বছরে, মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।  সাধারণ  বোর্ডগুলোর পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন।  পাশাপাশি মাদ্রাসা বোর্ডে থেকে পরীক্ষা দিয়েছে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন অংশ  নিয়েছেন।

গত কয়েক বছরের ফলাফলের নিরিখে মাধ্যমিকের পাসের হার উল্লেখযোগ্য ভাবে ওঠানামা করেছে।  ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.৪ শতাংশ। ২০২৩ সালে তা ছিল ৮০.৩৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৭.৪৪ শতাংশ। করোনা মহামারির সময় সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছিল ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা। পাসের হার রেকর্ড ৯৩.৬ শতাংশে পৌঁছেছিল। অন্যদিকে, গত বছর পাসের হার ছিল ৬৮ .৪৫ শতাংশ। এর আগে ২০১০ সালে গড় পাসের হার ছিল ৭৮.৯১ শতাংশ। ২০১৮ সালে ৭৭.৮ শতাংশ পাসের হার ছিল ওই সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে এবারের ৬২.২৫ শতাংশের তুলনায় সেটিও অনেক বেশি। ২০০৯ সালে পাসের হার ছিল ৬৭.৪১ শতাংশ। সাধারণ নিয়ম অনুযায়ী পরীক্ষার ফল লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করার কথা। সেই হিসাব অনুযায়ী গত ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা ছিল। তবে নানা প্রক্রিয়ার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে ১০ আগস্ট ফল প্রকাশ করা হলো।

 

রক্ষাকবচের আর্জি জানিয়ে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে ছুটলেন অভিষেকের PA সুমিত

বাইকে ফুল পেট্রোল ভরিয়ে টাকা না দিয়ে উল্টে তোলাবাজির চেষ্টা, গ্রেফতার ২ তৃণমূল নেতা

মসজিদের মাইক খোলার নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন