ঢাকার রাজপথে আদিবাসী তরুণীদের শ্লীলতাহানি, মারধর, নীরব দর্শক পুলিশ-সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতিসত্তার অধিকার চাইতে গিয়ে ঢাকার রাজপথে প্রকাশ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে শ্লীলতাহানি ও মারধরের শিকার হতে হল আদিবাসী চাকমা তরুণীদের। আর পুরো ঘটনাই ঘটেছে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে। হামলাকারীদের প্রতিহত করা তো দূর অস্ত, উল্টে নিরীহ আদিবাসীদের মারধরে ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের কর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই লজ্জাজনক ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। তবে মারধরে অভিযুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর দাবি, ‘ভারতের ইন্ধনে ঢাকায় অরাজকতা তৈরির ঢেষ্টা করেছিল আদিবাসী সম্প্রদায়। বাংলাদেশের সাধারণ মানুষই ওই ষড়যন্ত্রকারীদের যোগ্য জবাব দিয়েছে।’

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। বাংলাদেশের নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পাঠ্যবইয়ে একটি গ্রাফিতি ছাপা হয়েছিল। ওই গ্রাফিতিতে একটি গাছের পাঁচটি পাতাকে বাংলাদেশের পাঁচটি সম্প্রদায় হিসাবে দেখানো হয়েছিল। তার মধ্যে ছিল ‘আদিবাসী’ সম্প্রদায়। কিন্তু ওই গ্রাফিতি বদলানোর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্তাদের চাপ দেন জামায়াত ইসলামীর শাখা সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই হুমকির মুখে গ্রাফিতি বদল করে এনসিবিটি কর্তৃপক্ষ।

বুধবার (১৫ জানুয়ারি) ওই গ্রাফিতি ফের পাঠ্যবইয়ে ফেরানোর দাবিতে এনসিবিটি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে  সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা। ওই সময়েই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের নেতৃত্বে আদিবাসী ছাত্র-জনতার ওপরে হামলা চলে। নির্মমভাবে মারধর করা হয় আদিবাসী। মুখে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। মারধরের পাশাপাশি প্রকাশ্যেই রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঘা –সহ বেশ কয়েকজন আদিবাসী তরুণীর শ্লীললতাহানি করা হয়। অনেকেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হামলার সময়ে দাঁড়িয়ে-দাঁড়িয়ে মজা দেখেন ঢাকা পুলিশের কর্মী ও আধিকারিকরা। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর সদস্যরাও না দেখার ভান করে। নিমিষেই রণক্ষেত্রে পরিণত হয় এনসিটিবি সংলগ্ন রাজপথ। সন্ত্রাসীদের মারধরে গুরুতর জখম হয়েছেন আদিবাসী যুব ফোরামের সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরান, বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক (খাগড়াছড়ি) ফুটন্ত চাকমা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঘা। আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত