ঢাকার গুলশানে সহকর্মীর গুলিতে প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার গুলশানে মর্মান্তিক ঘটনা। পুলিশের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারালেন পুলিশের এক সদস্য। শুধু তাই নয় গুলিতে প্রাণ হারিয়েছেন এক পথচারীও।  শনিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটে গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে। আচমকাই এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

জানা গিয়েছে, নিহত পুলিশ কনস্টেবল  হলেন  মো. মনিরুল। তাকে গুলি করেন কনস্টেবল কাউসার আহমেদ। তারা দুজনেই ‘ডিপ্লোম্যাটিক সিকিউরিটি জোনে’ কর্মরত ছিলেন।  এই ঘটনা প্রসঙ্গে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম জানিয়েছেন, শনিবার গভীর রাতে ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান  মনিরুল। এছাড়াও গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের একজন গাড়িচালক। তাঁকে গুরুত্বর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ‘সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল এমনভাবে গুলি চালায়। এরফলে  গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয় পুলিশ সদস্যের। এ ঘটনায় পথচারী আহত হয়েছে  ।  আমরা এমন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়েছি। ‘ তবে কি কারণে এই হামলার ঘটনা ঘটে তা এখন জানা যায়নি। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে