মৃত্যুর পাঁচ বছর বাদে বাংলাদেশের কিংবদন্তি গায়ককে আয়কর পরিশোধের নোটিশ ধরাল ইউনূস সরকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এন্ড্রু কিশোর ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী। তবে তাঁর মৃত্যু হয়েছে পাঁচ বছর আগে। প্লেব্যাক শিল্পীর মৃত্যুর পাঁচ বছর পর এল তার নামে কর পরিশোধের নোটিশ। আয়কর পরিশোধের নোটিশ ধরাল ইউনূস সরকার এই নোটিশ পাঠিয়েছে অঞ্চল-১২। এই ঘটনা নিয়ে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য শুরু হয়েছে।

বাংলাদেশের সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া আছে এন্ড্রু কিশোরের। সেটাই পরিশোধ করতে হবে। কর অঞ্চল-১২ থেকে পাঠানো চিঠিতে বিস্তারিত তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ২০০৫-০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে এন্ড্রু কিশোরের কাছ থেকে তাদের পাওনা রয়েছে ৫০ হাজার ৩৮০ টাকা। এই বিষয়টির কথা নিশ্চিত করেছেন কাজী রেহমান সাজিদ। তিনি জানিয়েছেন প্লেব্যাক শিল্পী না থাকলেও এই বকেয়া কয়ের দায় বর্তায় তাঁর পরিবারের উপরে। বকেয়া কর রয়েছে বলেই চিঠি পাঠানো হয়েছে।

কর কর্মকর্তারা এনবিআর মৃত করদাতার সম্পদ থেকে আয়ের ওপর কর আদায় আইন অনুসারে, প্রথমে মৃত করদাতার একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করবেন। উপ-কর কমিশনার নোটিশ পাঠিয়ে এই তথ্য ওই উত্তরাধিকারকে জানাবেন। পরে ওই উত্তরাধিকারী প্রতিবছর মৃত ওই করদাতার হয়ে রিটার্ন জমা দিয়ে বকেয়া কর পরিশোধ করবেন। এই প্রসঙ্গে উল্লেখ্য, মনোনীত প্রতিনিধি ততদিন কর দেবেন যত দিন পর্যন্ত ওই সম্পদ তার উত্তরাধিকারীদের নামে ভাগ-বাটোয়ারা হয়। যদি কর না দেওয়া হয় তাহলে আইন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া যাবে ওই মনোনীত ব্যক্তির বিরুদ্ধে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, এন্ড্রু কিশোর ২০২০ সালের ৬ জুলাই প্রয়াত হন ক্যন্সারে আক্রান্ত হয়ে। দীর্ঘ ১০ মাসের লড়াইয়ে হার মানেন জনপ্রিয় শিল্পী। এই কণ্ঠশিল্পী বাংলা গানের দুনিয়ায় পরিচিত ‘প্লেব্যাক সম্রাট’ নামে। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী বহু গেয়েছেন তিনি।

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের