তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি সরকার ক্ষমতাতে আসায় ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা শিথিল হয়েছিল বাংলাদেশের। কিন্তু গত ৫ আগস্ট দিল্লিতে আওয়ামি লিগের একটি অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যের জেরে ফের ঢাকা-নয়াদিল্লির মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। এমনটাই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। এই অবস্থায় দুই দেশের সম্পর্ক শিথিল করতে উদ্যোগী ভারত সরকার। আর সেই কারণেই ঢাকা সফরে গিয়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন। বাংলাদেশের আমন্ত্রণে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে গিয়েছেন ‘র’ প্রধান। তবে পরাগ জৈনের এই সফর নিয়ে মুখে কুলুপ এঁটেছে বাংলাদেশ ও ভারত, দুই দেশের সরকারই। কী কারণে ঢাকা সফরে গিয়েছেন পরাগ? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বীন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী।

আরও পডুন: ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

পরাগ জৈন ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের পাশাপাশি এসপিজির স্পেশ্য়াল সেক্রেটারির দায়িত্বেও রয়েছেন। তাই তাঁর এই সফর অন্তত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হাসিনার মন্তব্যের জেরে ক্ষুব্ধ রয়েছে বিএনপি সরকার। যদিও আওয়ামি লিগের নেত্রীর মন্তব্য নিয়ে নিজেদের অবস্থান আগেই জানিয়েছে নয়াদিল্লি। তারপরেও বরফ গলেনি তারেকের সরকারের। এর মাঝেই আজ, সোমবার দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তারেকের সঙ্গে সাক্ষাতের আগে গতকাল, রবিবার বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তারপরেই এদিন পরাগ জৈনের ঢাকা সফর আন্তর্জাতিক স্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন দেশ ঘুরছেন পরাগ জৈন। বাংলাদেশের আগে চীন সফরে গিয়েছিলেন তিনি। আর তাতেই জোর জল্পনা শুরু হয়েছে। চীনের পর আচমকাই বাংলাদেশ সফর কেন? শুধুই কী হাসিনা পরবর্তী সময়ে ঢাকার সঙ্গে সম্পর্ক মজবুত করা নাকি কোনও গোপন আলোচনা চলছে ভারত-বাংলাদেশের মধ্যে? সেই কারণেই ঢাকা সফরে পরাগ জৈন? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

সূত্রের খবর, পরাগ জৈনের এই সফরে হাসিনার বিষয় নিয়ে আলোচনায় জোর দিতে চাইছে বিএনপি সরকার। হাসিনাকে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় ট্রাভেল পাস ইস্যু করুক ঢাকা সেটাই চাইছে নয়াদিল্লি। সঙ্গে হাসিনার নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার কথা বাংলাদেশ সরকারকে বলতে পারেন ভারতের গোয়েন্দা প্রধান। এরই সঙ্গে পরাগের এই সফর ভূরাজনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ। পাকিস্তান, চীন ও তুরস্ক সামরিক জোট গড়ে তুলতে তৎপর হয়েছে। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গত সপ্তাহে নতুন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাতে বলা হয়েছে এই তিন দেশের কোনও এক দেশ আক্রান্ত হলে বাকিরাও তার পাশে দাঁড়িয়ে যুদ্ধে অংশ নেবে। সেই চুক্তিতে যোগ দিতে চাইছে পাকিস্তানও। বিশ্বে এই জোটকে বলা হচ্ছে সুন্নিদের সংগঠন। ঠিক সেই সময়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে পরাগ জৈনের সফর জল্পনা আরও বৃদ্ধি করে দিয়েছে।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং