সাঙ্ঘাতিক কাণ্ড, বাংলাদেশে ১২৮ ভুয়ো জুলাই যোদ্ধার স্বীকৃতি বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনাকে উচ্ছেদে সামিলদের জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। মুক্তিযোদ্ধার চেয়েও বেশি সুবিধা-সুবিধা দেওয়া হচ্ছে। আর সেই সুবিধা পেতেই জুলাই যোদ্ধার খাতায় নাম লেখানোর হিড়িক পড়ে গিয়েছে। জুলাইয়ে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের সঙ্গে সম্পর্ক না থাকা অনেকেই জুলাই যোদ্ধার স্বীকৃতি আদায় করে নিয়েছেন। প্রশাসন থেকে হাতিয়ে নিয়েছেন আর্থিক ক্ষতিপূরণ। বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে শোরগোল। কোষাগারে টান পড়তেই এবার ভুয়ো জুলাই যোদ্ধাদের চিহ্নিতকরণের কাজে নেমেছে প্রশাসন। বিভিন্ন জেলায় প্রাথমিকভাবে কয়েক হাজার ভুয়ো জুলাই যোদ্ধাকে চিহ্নিতও করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) মুক্তিযুদ্ধ মন্ত্রকের তরফে ১২৮ ভুয়ো জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি। তাই তাদের স্বীকৃতি বাতিল করা হল। বাতিল জুলাই যোদ্ধাদের মধ্যে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘যারা প্রতারণার মাধ্যমে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এবং যারা তাদেরকে তালিকাভুক্ত করতে সহায়তা করেছেন ও বেআইনিভাবে সরকারের অর্থ আত্মসাৎ করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও প্রশাসনের একাধিক আধিকারিক মনে করছেন, ‘ভুয়ো জুলাই যোদ্ধা বাতিল করতে গেলে অনেকটা ঠগ বাছতে গাঁ উজাড়ের মতো ব্যাপার হবে। কেননা, বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ তদারকি সরকারের ঘনিষ্ঠ দলগুলির মদতেই জুলাই যোদ্ধার তালিকায় নথিভুক্ত হয়েছেন প্রতারকরা।’

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি